শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের আদর্শিক ভিত্তি সুদৃঢ় করা, শ্রমিকদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে এ শিক্ষা শিবিরের আয়োজন করা হয়।

শুক্রবার (৭ আগস্ট) উপজেলার আছির উদ্দিন শায়েদা মিলনায়তনে অনুষ্ঠিত এ শিক্ষা শিবিরে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বাছাইকৃত দায়িত্বশীল নেতা, কর্মী অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে দারসুল কুরআন, বিষয়ভিত্তিক আলোচনা, সাংগঠনিক দিকনির্দেশনা এবং প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

শিক্ষা শিবিরে অতিথি হিসেবে বিষয়ভিত্তিক আলোচনা করেন সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা ও জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান, সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মো. ওসমান গনী, সাতক্ষীরা জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি গাজী সুজায়েত আলী, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মুহাম্মদ কামারুজ্জামান, শ্রমিক নেতা মাওলানা মতিউর রহমান এবং ক্বারী রফিকুল ইসলাম প্রমুখ।

উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা মো. রুহুল কুদ্দুসের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মশিউর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের সূচনা হয়। এ সময় “আনুগত্য ও পরামর্শ” শীর্ষক দারসুল কুরআন পেশ করেন বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরীন সাতক্ষীরা জেলা উত্তর জোনের সভাপতি প্রভাষক মুহাম্মদ আসাদুজ্জামান ফারুকী।

আলোচকরা বলেন, ইসলামের দৃষ্টিতে শ্রম একটি মর্যাদাপূর্ণ ইবাদত। শ্রমিকদের নৈতিকতা, সততা, দক্ষতা ও দায়িত্বশীলতার মাধ্যমে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের কল্যাণ নিশ্চিত করা সম্ভব। কুরআন-সুন্নাহর আলোকে গড়ে ওঠা আদর্শবান শ্রমিক সমাজ দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এজন্য প্রতিটি কর্মীকে সাংগঠনিক শৃঙ্খলা, আনুগত্য, পারস্পরিক পরামর্শ এবং জবাবদিহিতার চর্চা করতে হবে।

বক্তারা আরও বলেন, বর্তমান সময়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় আদর্শিক প্রশিক্ষণের বিকল্প নেই। সংগঠনের প্রতিটি জনশক্তিকে আত্মশুদ্ধি, পেশাগত দক্ষতা বৃদ্ধি, জনসেবামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের মধ্যে ইসলামী মূল্যবোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক চেতনা জাগ্রত করার আহ্বান জানান তারা।

দিনব্যাপী শিক্ষা শিবির শেষে অংশগ্রহণকারীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয় এবং সংগঠনের কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ