রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বিরোধ পূর্ণ জমি থেকে লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ

সাতক্ষীরার কলারোয়ায় আদালতে মামলা চলাকালে বিরোধ পূর্ণ জমি থেকে বিভিন্ন প্রজাতির লাখ টাকার গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে ক্ষতিগ্রস্ত উপজেলার দেয়াড়া গ্রামের মৃত বৈদ্যনাথ রায়ের ছেলে শ্রী মুকুন্দ কুমার রায় জানান-তার ভ্রাতা শ্রী পুলিন্দ্র কুমারের ৭টি দাগে ৩.৯৩ শতক জমি আছে। ভ্রাতা শ্রী পুলিন্দ্র কুমার তার সন্তান সন্তাদির নিয়ে ভারতে যাঁ ইচ্ছা পোষন করে জায়গা জমি বিক্রয় শুরু করে। এমন সময়ে বাস্ত ভিটা সহ তার ভিটা বাড়ী এক অংশে হওয়ায় তিনি ওই জমি খরিদ করিতে ইচ্ছা পোষণ করিলে স্থানীয় চেয়ারম্যান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্থতায় ৩৪.৫ শতক জমির মূল্য সাড়ে ৭লাখ টাকা নির্ধারণ করা হয়। তিনি সাথে সাথে ৭লাখ টাকা ভ্রাতা শ্রী পুলিন্দ্র কুমারকে প্রদান করেন। ওই সময় ৩শত টাকার স্টাম্পে বায়নাপত্র করা হয়। এসময় বলা হয় ভ্রাতা শ্রী পুলিন্দ্র কুমার সুযোগ বুঝে জমি রেজিষ্ট্রি করে দেবেন। এদিকে তার জমি লিখে না দিয়ে প্রতারণা করে গোপনে প্রতিবেশী মৃত সুধীর বিশ্বাস এর ছেলে শ্রী সাধন বিশ্বাসের কাছে অধিক মুল্যে ওই জমি বিক্রয় করা পায়তারা করে আসছে। তিনি নিরুপায় হয়ে এলাকাবাসীর সাথে আলাপ আলোচনা করে বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট আদালতে জমি রেজিষ্ট্রি করার দাবী জানিয়ে একটি পিটিশন দাখিল করেন।

এবিষয়ে দেয়াড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবর রহমান মফে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন-পুলিন্দ্র কুমার টাকা নিয়েছে অথচ জমি লিখে দিচ্ছে না। অসহায় পরিবারটি জমি রেজিষ্ট্রি করার আশায় বিভিন্ন লোকের দ্বারে দ্বারে ঘুরছে। এদিকে শ্রী পুলিন্দ্র কুমার তার মেয়ে ও ছেলেকে দীর্ঘ দিন ধরে ভারতে রেখেছে। এমনকি তার মেয়েকে ভারতে বিয়ে পর্যন্ত দিয়েছে। যে কোন সময় জমি বিক্রয় করে শ্রী পুলিন্দ্র কুমার ভারতে চলে যেতে পারে বলে ক্ষতিগ্রস্ত শ্রী মুকুন্দ কুমার রায় সাংবাদিকদের জানান। তিনি আরো জানান-তার ভ্রাতা শ্রী পুলিন্দ্র কুমার আদালতে মামলা চলাকালে সোমবার (৩১ আগস্ট) সকাল থেকে ওই বিরোধ পূর্ণ জমি থেকে কয়েক শত বাশ কেটে বিক্রয় করে দিয়েছেন। তিনি খবর পেয়ে বাশ কাটতে নিশেষ করিলে তার ক্ষিপ্ত হয়ে ধারালো দা নিয়ে ধাওয়া করে অর্কত ভাষায় গালি গালাজ করে লাঞ্চিত করে। তিনি সুষ্ঠু বিচারের দাবী জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত