শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আপনারা মরবেন কেন, ওবায়দুল কাদেরকে মান্না

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, ওবায়দুল কাদের সেদিন বলেছেন ‘বিএনপি যদি ক্ষমতায় যায়, তাহলে আওয়ামী লীগ এক রাতের মধ্যে শেষ হয়ে যাবে।’ মানে কী? আপনারা নিজেরা নিজেরা পটল তুলবেন? আওয়ামী লীগের লোকেরা বিএনপি এসে গেছে বলে নিজেরা নিজেরা হার্টফেল করে মারা যাবে? ওবায়দুল কাদের সাহেব কী ব্যাখ্যা দেবেন, উনি কী বুঝাতে চেয়েছেন? বিএনপির নেতারা বিভিন্ন জায়গায় বলেছেন—ওনারা প্রতিশোধের রাজনীতি করবেন না। যদি তা-ই হয়, তাহলে আপনারা (আওয়ামী লীগ) মরবেন কেন?

রোববার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে ‘গণতন্ত্র ফোরাম’র আয়োজনে যায়যায়দিন পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক শফিক রেহমান এবং দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক রায়ের প্রতিবাদে আয়োজিত প্রতিবাদী সভায় এসব কথা বলেন তিনি।

মান্না বলেন, আসল কথা কি জানেন? পাপ যে করে তার মনের মধ্যে পাপবোধ থাকে। যতই ধান্দা করুক যতই চালাক হোক, সে জানে, সে যে পাপ করেছে— হয়তো জনতা জানে, সবার ওপরে আল্লাহ জানে। সুতরাং, তার মধ্যে মৃত্যু ভয় আছে, গ্রেফতার হওয়ার ভয় আছে, তার মধ্যে জেলে যাওয়ার ভয় আছে।

মান্না আরও বলেন, যে দেশে পঞ্চাদশ সংশোধনীর মতো একটা বেআইনি আইন সংসদে পাস হয়, সেই দেশে আপনি কোর্টের কাছে বিচার পাবেন না, সংসদের কাছে বিচার পাবেন না, কোনো জজ-ব্যারিস্টারের কাছে বিচার পাবেন না, কারও কাছে বিচার পাবেন না। বিচার যদি চাইতে হয় তাহলে জনতার আদালতে যেতে হবে। এর কোনও বিকল্প নেই।

গণতন্ত্র ফোরামের সভাপতি ভিপি ইব্রাহীমের সভাপতিত্বে ও ইসমাইল হোসেন সিরাজির সঞ্চালনায় সভায় আরও উপস্থিত ছিলেন— বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, নির্বাহী কমিটির সদস্য বিলকিস ইসলাম প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি জোরদার, জাতীয় কাউন্সিল আয়োজন, মেয়াদোত্তীর্ণবিস্তারিত পড়ুন

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ীবিস্তারিত পড়ুন

আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারবিস্তারিত পড়ুন

  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • ‘শেখ হাসিনা, আপনি এখনই দেশে ফিরে আসুন’
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণ করবো: রয়টার্সের সাক্ষাৎকারে হাসিনা
  • শেখ হাসিনাকে ফেরানোর চেষ্টায় কূটনৈতিক ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে: আইনমন্ত্রী
  • হাইকোর্টের রায়: সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
  • আমি প্রধানমন্ত্রীর বন্ধু নই, বিএনপির সাধারণ কর্মী: শাহে আলম
  • প্রধানমন্ত্রী তারেক রহমানের কাজে সমর্থন দেশের ৭৫.৩ শতাংশ মানুষের : দ্য ডেল্টাগ্রামের জরিপ
  • আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড: আদালতের সিদ্ধান্তের অপেক্ষায় থাকার আহ্বান উপদেষ্টার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • ১৬ জুলাই ‘জুলাই শহীদ দিবস’ হিসেবে পালনের উদ্যোগ : মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী