সোমবার, অক্টোবর ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ভিডিও

‘আফসোস’ ঘোচাতে বিয়ের সাজে বাইক চালিয়ে আলোচনায় যশোরের ফারহানা

যশোরে ফারহানা আফরোজের বিয়ের সাজে মোটর সাইকেল বহর নিয়ে চলার ভিডিও এখন সোশাল মিডিয়ায় ভাইরাল।

তবে করোনাভাইরাস মহামারীকালে স্বাস্থ্যবিধি উপেক্ষা এবং ট্রাফিক আইন না মেনে তার এই চলার সমালোচনা যেমন হচ্ছে। আবার একটি মফস্বল শহরে এভাবে চলাচলে তার সাহসের প্রশংসাও হচ্ছে।

ফারহানার বিয়ে তিন বছর আগে হয়েছে এবং তার একটি সন্তানও রয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

ফারহানার এক বন্ধু বলেছেন, তার বিয়ের সময় কোনো অনুষ্ঠান হয়নি। তাই এবার তার নবজাতক সন্তান নিয়ে বাড়ি ফেরা উপলক্ষে পরিবার আয়োজিত অনুষ্ঠানে নিজের সেই আফসোস ঘুচিয়েছেন এই নারী।

যশোর শহরের পোস্টঅফিস পাড়ার সোহেল হাসান মিঠুর মেয়ে ফারহানা থাকেন ঢাকায়, ড্যাফোডিল ইউনিভার্সিটি থেকে এমবিএ করার পর চাকরিও করছিলেন, সন্তানসম্ভবা হওয়ার পর যা ছেড়ে দেন।

ফারহানার চাচা শাকুর মাহমুদ শোভন জানান, ২০১৭ সালে ঢাকায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার হাসনাইন রাফির সঙ্গে তার ভাতিজির বিয়ে হয়। তারপর থেকে স্বামীর সঙ্গে ঢাকায়ই ছিলেন তিনি।

গত জুন মাসে ফারহানা ছেলের মা হন। বিয়ের সময় কোনো জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান না হওয়ায় স্বামী-ছেলেকে নিয়ে বাড়ি ফেরা উপলক্ষে গত ১৩ অগাস্ট অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শাকুর মাহমুদ বলেন, গত এপ্রিল মাসে বিবাহোত্তর এ অনুষ্ঠানের আয়োজন করার কথা ছিল। কিন্তু করোনাভাইরাস সংক্রমণের কারণে নিষেধাজ্ঞায় তা ভেস্তে যায়।

১৩ অগাস্ট ওই অনুষ্ঠান উপলক্ষে সেজেগুজে বিশাল বহর নিয়ে শহরে ফারহানার মোটর সাইকেল চালানোর ভিডিওই ফেইসবুকে আলোড়ন তোলে।

বন্ধু ও পরিবারের সদস্যরা জানান, ওই অনুষ্ঠান উপলক্ষে শহরের পোস্ট অফিস পাড়ার একটি বিউটি পার্লার থেকে সেজে ফারহানা বন্ধুদের সঙ্গে মোটরসাইকেল চালিয়ে শহরের ঈদগাহ মোড় হয়ে সার্কিট হাউসের সামনে দিয়ে তার বাড়িতে ফেরেন।

ওই ভিডিওতে দেখা যায়, কয়েকটি মোটরসাইকেলে এক ঝাঁক বন্ধুকে সঙ্গী করে ফুলেল সাজে রাইডে নেতৃত্ব দিচ্ছেন ফারহানা।

তবে তাদের কাউকেই ট্রাফিক আইন অনুযায়ী হেলমেট পরতে দেখা যায়নি। আর এই করোনাভাইরাস মহামারীকালে কারও মুখে মাস্ক দেখা যায়নি, যা পরা বাধ্যবাধকতামূলক। সামাজিক দূরত্ব রক্ষা করতেও দেখা যায়নি ফারহানার উৎসবের সঙ্গীদের।
ফারহানার ভিডিও দেখে এই বিষয়গুলোর সমালোচনা করে ফেইসবুকে লিখেছেন অনেকে।

বিরূপ মন্তব্য প্রসঙ্গে ফারহানার বান্ধবী নওরীন মোক্তাকি জয়া বলেন, “ফারহানা বাইক চালাতে পারে, তাই শখ ছিল নিজের বিয়েতে বাইক রাইডিং করার। ও শো-আপ চায়নি।

“বিয়ের সময় অনুষ্ঠান করতে পারেনি- কেবল কলমা পড়া হয়েছিল। তবে ধুমধাম করে বিয়ের অনুষ্ঠান করার ইচ্ছা ছিল তার। এতদিন পর বিয়ের অনুষ্ঠান করছে, সেখানে সে তার শখ পূরণ করেছে তাতে-অন্যদের সমস্যাটা কী?”

তিনি জানান, ঢাকায় এক বেসরকারি সংস্থায় যখন চাকরি করতেন, তখন মোটরসাইকেল চালিয়ে অফিসে যাতায়াত করতেন ফারহানা। অন্তঃসত্ত্বা হওয়ার পর ওই চাকরি ছেড়ে দেন।

তার এ মোটর সাইকেল শোভাযাত্রা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার বিষয়টি ফারহানার স্বজন, প্রতিবেশীদের নজরেও পড়েছে।

প্রতিবেশী এম তমাল আহমেদ প্রশংসার সুরে বলেন, “বাংলাদেশের অভিনয় জগতের তিন নক্ষত্র সুচন্দা, ববিতা ও চম্পা হল ফারহানার চাচাত ফুফু।

“তার পরিবার অনেক আগে থেকেই সংস্কৃতিমনা ও প্রগতিশীল। সে স্বাধীনচেতা হিসেবে বড় হয়েছে।”

সৌজন্যে: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

ভিডিও দেখতে লিংকে ক্লিক করুন (ফেসবুক থেকে সংগৃহীত)

https://www.facebook.com/Photographer.SaifulRaju/videos/923558501387885/

একই রকম সংবাদ সমূহ

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা