রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার চন্দনপুরে গোয়াল ঘরে ফেনসিডিল! মহিলা আটক

কলারোয়ার চন্দনপুরে ফেনসিডিলসহ এক মহিলাকে আটক করেছে পুলিশ।
সেসময় গোয়াল ঘর থেকে ২১৭ বোতল ফেনসিডিল উদ্ধার হয়।

আটক রেবেকা খাতুন (৩২) ওই গ্রামের আলমগীর হোসেনের স্ত্রী।

থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই ইসরাফিলের নেতৃত্বে এএসআই রকিবুল হাসান ও এএসআই রফিকুল ইসলাম মঙ্গলবার রাতে চন্দনপুর ইউনিয়নের চন্দনপুর গ্রামের রেবেকা খাতুনকে তার বাড়ির গোয়াল ঘর থেকে ২১৭ পিস ফেনসিডিলসহ গ্রেপ্তার করে।

এ ব্যাপারে কলারোয়া থানায় মাদক আইনে একটি মামলা (যার নং – ১৯/২৬-৮-২০) হয়েছে।

এদিকে, গ্রেফতারকৃতের এবং এলাকাবাসির তথ্য মতে থানার এসআই ও চন্দনপুর ইউনিয়ন পুলিশিং বিটের দায়িত্বপ্রাপ্ত অফিসার ইস্রাফিল হোসেন জানান, উদ্ধারকৃত ২১৭ বোতল ফেনসিডিলের প্রকৃত মালিক চন্দনপুর এলাকার একাধিক মাদক মামলার আসামী মাদক সম্রাট নামে পরিচিত আজগর আলী।

তিনি আরও জানান, মাদক ব্যবসায়ীদের আটকের অভিযান অব্যাহত থাকবে।

তবে ফেনসিডিল উদ্ধারের সময় আটক মহিলার স্বামী বাড়িতে ছিলেন না বলে থানা সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুবদলের সাবেক সভাপতি আব্দুল কাদের বাচ্চুর সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করেছেন কলারোয়া উপজেলাবিস্তারিত পড়ুন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল