শুক্রবার, আগস্ট ৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে গ্রাম পুলিশদের পোশাক ও সরঞ্জমাদি বিতরণ

আশাশুনিতে কর্মরত গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) পোশাক ও সরঞ্জামাদি বিতর করা হয়েছে। সোমবার সকালে টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন আশাশুনির আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরের জন্য গ্রাম পুলিশদের (দফাদার ও মহল্লাদার) মাঝে বাই সাইকেল, বুট, শার্ট-প্যান্ট, শাড়ি-পেটিকোট, বেল্ট ও ব্যাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন, ডিডিএলজি মাশরুবা ফেরদৌস।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমানের সভাপতিত্বে ও সহকারী কমিশনার (ভ‚মি) দীপারানী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আশাশুনি থানার ওসির প্রতিনিধি এসআই জাহাঙ্গীর হোসেন, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ হান্নান, ইউপি চেয়ারম্যান প্রভাষক দীপঙ্কর বাছাড় দীপু, সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, দিপঙ্কর কুমার সরদার দিপ, হাজী আবু দাউদ ঢালী ও ওমর ছাকি পলাশ প্রমুখ আলোচনা রাখেন। সভায় গ্রাম পুলিশদের মধ্যে বক্তব্য রাখেন, দফাদার মোক্তাজুল হক।

আলোচনা সভা শেষে উপজেলার ১১ ইউনিয়নের ১০১ জন গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) একটি করে বাই সাইকেল ও ১০৩ জনকে (দু’জন মহিলাসহ) পোশাক ও অন্য সরঞ্জাম প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন

নাসিব হাসান রিয়ান। প্রতিভাবান টগবগে যুবক। অনূর্ধ্ব-১৬ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক।বিস্তারিত পড়ুন

আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ

সাতক্ষীরা প্রতিনিধি: উপকূলীয় জনগোষ্ঠীর জলবায়ু সহনশীলতা বৃদ্ধি, পরিবারের পুষ্টি নিশ্চিতকরণ এবং অতিরিক্তবিস্তারিত পড়ুন

আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন

আশাশুনি উপজেলার প্রান্তিক জনগণের দীর্ঘদিনের লালিত স্বপ্ন ও যোগাযোগের মেলবন্ধন তৈরিতে কোলা-ঘোলাবিস্তারিত পড়ুন

  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
  • মসজিদ ও মাদরাসায় সিলিং ফ্যান বিতরণ করল উদারতা যুব ফাউন্ডেশন
  • আশাশুনিতে র‍্যাবের অভিযানে জেলি পুশ করা ১৫০০ কেজি চিংড়ি জব্দ ও ধ্বংস
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়
  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন