শুক্রবার, অক্টোবর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে চেয়ারম্যান প্রার্থী ঢালী সামছুল আলমের নির্বাচনী মতবিনিময়

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন।

রবিবার (২১ নভেম্বর) বিকালে তিনি আশাশুনি সদরের ৬নং ওয়ার্ডের হাঁসখালি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মতবিনিময় সভা করেন।

ভক্ত কুমার বৈরাগির সভাপতিত্বে এবং ধর্মদাশ মণ্ডলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো: সামছুল আলম।

মতবিনিময় সভায় স্থানীয় শত শত মানুষজন উপস্থিত ছিলেন।

ঢালী মো: সামছুল আলমের সফরসঙ্গী হিসাবেও অনেকেই উপস্থিত ছিলেন।

স্থানীয়রা তাদের বক্তব্যে বলেন, এ এলাকার তিন হাজার বিঘা জমি ভূমিদস্যুদের হাত থেকে রক্ষা করে জমি মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছেন ঢালী মো. সামছুল আলম। অসংখ্য মানুষের জন্য প্রতিনিয়ত দিন-রাত কাজ করে যাচ্ছেন। এছাড়া তিনি এ এলাকার মানুষের সুখে-দুঃখে সবসময় আছেন। তাই যাতে আমরা আগামীতে তাকেই নির্বাচিত করতে পারি সেভাবে কাজ করবো।

মতবিনিময় সভা শেষে আসন্ন ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম বলেন, আমি নির্বাচিত হতে পারলে এ এলাকার মানুষের সকল চাহিদা সাধ্যমত পূরণ করার চেষ্টা করবো।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য মো.বিস্তারিত পড়ুন

সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল

নিজস্ব প্রতিনিধি: সারাদেশে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদেবিস্তারিত পড়ুন

আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ

আব্দুর রহমান,সাতক্ষীরা: সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগর ইউনিয়নের শ্রীপুর-কুড়িকাহুনিয়া এলাকায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার