রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে পিকনিকের চাঁদা আদায় নিয়ে সংঘর্ষে আহত ৩

আশাশুনিতে পিকনিকের চাঁদা আদায়কে কেন্দ্র করে সংঘর্ষে মোটর সাইকেল চালক সমিতির সেক্রেটারী ও সাংগঠনিক সম্পাদকসহ ৩ জন আহত হয়েছে।

গতকাল বুধবার (৮ জুন) দুপুর দেড়টার দিকে বুধহাটা বাজারে এঘটনা ঘটে।
বুধহাটা মোটর সাইকেল চালক সমিতি, আগামী শনিবার সংগঠনের উদ্যোগে পিকনিকের দিন ধার্য করে। পিকনিকের চাঁদা উঠাতে যায় সাংগঠনিক সম্পাদক আছাদুল ইসলাম। তিনি সদস্য কামরুলের কাছে চাঁদার টাকা চাইলে সেখানে থাকা নওয়াপাড়া গ্রামের এমদাদুল সরদারের ছেলে শামীম, সমিতি নিয়ে কটুক্তি করলে কথা কাটাকাটি হয়। এক পর্যায় আছাদুল বাড়ি চলে যায়। তখনো সে আস্ফালন করতে থাকলে সমিতির সেক্রেটারী তোবারক হোসেন খবর পেয়ে আছাদুলকে মোবাইল করে ডেকে আনেন এবং আছাফুর মার্কেটে গিয়ে শামীমের কাছে কারন জানতে চাইলে এক পর্যায়ে শামীম দোকানে গিয়ে তার পিতা এমদাদুলকে সাথে নিয়ে লেবুর রস গালানো চাপাতি দিয়ে উপর্যুপরি আঘাত করলে আছাদুল ও তোবারক রক্তাক্ত জখম হয়।

সেখান থেকে উদ্ধার করে তাদেরকে আশাশুনি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আক্রমনকারী শামীমকে সমিতির বিক্ষুব্ধ সদস্যরা মারপিট করলে তাকেও হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ইউপি সদস্য ফিরোজ আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, তোবারককে ৮টি ও আছাদুলকে ৫টি সেলাই দেওয়া হয়েছে। থানা পুলিশকে জানানো হয়েছে। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১

সাতক্ষীরার আশাশুনি উপজেলার প্রতাপনগরে বীর মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুন দেওয়ার ঘটনায়বিস্তারিত পড়ুন

আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা

সাতক্ষীরার আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়া মৌজায় মানসিকভাবে অসুস্থ (পাগল) ব্যক্তির প্রায়বিস্তারিত পড়ুন

আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন

সাতক্ষীরার আশাশুনি উপজেলার ৩নং কুল্যা ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এরবিস্তারিত পড়ুন

  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ