শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজীকালে ৪জন মোটরসাইকেল ফেলে দৌড়

আশাশুনির বেউলায় সাংবাদিক পরিচয়ে নিকাহ রেজিস্ট্রারের নিকটে চাঁদাবাজী করার সময় জনতার রোষানলে পড়ে ৪ ব্যক্তি দুই মোটর সাইকেল ফেলে ভোদৌড় দিয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকালে উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা গ্রামে।

থানা সূত্রে ও নিকাহ রেজিস্ট্রার আব্দুল আলিম জানান, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে সাতক্ষীরা থেকে জনৈক আব্দুল মান্নান (মোবা: ০১৭১৪-৫৩৮৯২২২), হাফিজুর রহমান (মোবা: ০১৭৭৭-০১৬৪৬৫), মোশাররফ হোসেন আব্বাস (মোবা: ০১৯২৬-৯৫৫৯৫১) ও রবিউল ইসলাম (মোবা: ০১৯২৭-৬০৩০৩৪) বেউলা গ্রামে নিকাহ রেজিস্ট্রারের বাড়িতে আচমকা হাজির হন। প্রথমে তারা নিজেদেরকে বিভিন্ন টিভি চ্যানেল থেকে এসেছে (সাংবাদিক) পরিচয় দিয়ে বাল্য বিবাহসহ বিবাহ সংক্রান্ত বিভিন্ন তথ্য চাওয়ার ছলে চাঁদা দাবি করে। তাদের কথপোকথনে সন্দেহ হলে নিকাহ রেজিস্ট্রার গোপনে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষসহ পার্শ্ববর্তী লোকের সাথে যোগাযোগ করতে থাকেন। ওই সাংবাদিক পরিচয়ধারীরা একে একে লোকজনের আনাগোনা দেখে বিষয়টি আঁচ করতে পেরে এক পর্যায়ে তাদের ব্যবহৃত মোটরসাইকেল ফেলে কৌশলে পালিয়ে ভো-দৌড় দেয়। সাথে সাথে থানা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে তাদের ফেলে যাওয়া সাদা-কালো রঙের ১১০ সিসি হোন্ডা মোটরসাইকেল যার নং-সাতক্ষীরা-হ-১৬-১৫১৫ ও ১০০ সিসির এ্যাস কালারের ফ্রিডম মোটরসাইকেল যার নং-সাতক্ষীরা-হ-১৩-৮৬০৩ উদ্ধার করে থানা হেফাজতে নেয়। এরিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিরুদ্ধে থানায় মামলার প্রস্তুতি চলছিল বলে থানা সূত্রে জানা গেছে।

প্রসঙ্গত: সাংবাদিক পরিচয়ধারী এ চক্রটি ইতোপূর্বে আশাশুনি উপজেলার শোভনালী, আশাশুনি সদর, বুধহাটা, শ্রীউলা, খাজরাসহ পার্শ্ববর্তী কালিগঞ্জ উপজেলা ও অন্যান্য উপজেলায়ও বিভিন্ন স্থানে দীর্ঘদিন চাঁদাবাজী করে আসছে বলে বিভিন্ন সূত্রে অভিযোগ পাওয়া গেছে।

এছাড়া বেকারী, ক্লিনিক, ডাক্তারের চেম্বার, শিক্ষা প্রতিষ্ঠান, পোল্ট্রি খামারের মালিকসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে সাংবাদিক ও মানবাধিকার কর্মকর্তা পরিচয়ে চাঁদাবাজী করে আসছিল। এই চক্রটি সম্প্রতি শ্বেতপুর জোড়া আমতলা মোড়ের হোমিও ডাক্তার বলরাম বিশ্বাসের চেম্বারে গিয়ে চাঁদাবাজী করেছিল। পত্রপত্রিকায় এ বিষয়ে জেলাই চলছে ভয়ংকর সাংবাদিকতা শিরোনামে সংবাদ ছাপা হয়। কয়েকমাস আগে একই চক্র সদরের আমতলা মাদ্রাসায় মোটরসাইকেল বহর নিয়ে হাজির হয়। কিন্তু গোয়েন্দা সংস্থার তৎপরতায় চক্রটি দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়। বাল্যবিবাহের অজুহাতে শহরের গড়েরকান্দা এলাকার এক অসহায় ব্যক্তির কাছ থেকে এই চক্রটি বছর খানিক আগে আদায় করেছিল দশ হাজার টাকা। আশাশুনির বুধহাটা এলাকার বিভিন্ন ক্লিনিক, আশাশুনির কয়েকটি ইটভাটায় সম্প্রতি চাঁদাবাজী করেছে বলে একাধিক সূত্র জানিয়েছে।

এভাবে জেলার এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চাঁদাবাজী করে সাধারণ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে সাংবাদিক নামধারী চক্রটি। ভুক্তভোগীরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের পুলিশ প্রশাসনসহ ঊর্দ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন।

সূত্রে. পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব