বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনিতে সেফটি ট্যাংকিতে পড়ে দুইজনের রহস্যজনক মৃত্যু

আশাশুনিতে সেফটি ট্যাংকের মধ্যে আটকা পড়ে দুজনের রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকাল ৩টার দিকে কুল্যা ইউনিয়নের মহিষাডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত ব্যক্তিরা হলেন মহিষাডাঙ্গা গ্রামের নিমাই সরকারের পুত্র মিলন সরকার (২২) ও একই গ্রামের বসুদেব বিশ্বাসের পুত্র আশুতোষ বিশ্বাস (৪৫)।

এঘটনায় স্থানীয়রা জানান, মিলন সরকার ঐ বাড়িতে রাজমিস্ত্রীর জোগাড়ের কাজ করতেন। সেখানে প্রায় ১০ দিন আগে একটি সেফটি ট্যাংকির ছাঁদ ঢালাই করা হয়। মিলন সরকার ঘটনার সময় সেফটি ট্যাংকির ঢাকনা খুলে ভেতরে ঢালাই এর বাঁশ ও খুঁটি খুলছিলেন।

এমন সময় তার ডাকচিৎকারে আশুতোষ বিশ্বাস ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি তাকে উদ্ধার করতে সেফটি ট্যাংকির ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তিনিও উল্লেখিত ব্যক্তিদের দেখে চেঁচামেচি শুরু করে।

আশপাশের লোকজন এসে তাদেরকে উদ্ধার করে ফায়ার সার্ভিসকে ঘবর দেয়। তারা এসে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কিন্তু কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত্যু ঘোষণা করেন।

উল্লেখ্য ঢালাইয়ের পর দীর্ঘ সময় সেফটি ট্যাংকির মুখ বন্ধ থাকার কারণে ভিতরে অক্সিজেন প্রবেশ করতে পারিনি যে কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে তারা জানান। এব্যাপারে আশাশুনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

চলতি অর্থবছরেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন: প্রতিমন্ত্রী শাহে আলম

চলতি অর্থবছরের মধ্যেই স্থানীয় সরকারের সব স্তরের নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেনবিস্তারিত পড়ুন

বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে তল্লাশির নির্দেশ

ভিআইপি ও সিআইপি ব্যক্তিসহ সবার ক্ষেত্রে বিমান চলাচল নিরাপত্তা বিধি সমানভাবে প্রয়োগবিস্তারিত পড়ুন

জীবিত অবস্থায় নিজের চল্লিশা ২ হাজার মানুষকে খাওয়ালেন বৃদ্ধ

জামালপুরের ইসলামপুর উপজেলায় জীবিত অবস্থায় নিজের চল্লিশার আয়োজন করে এলাকায় আলোচনার জন্মবিস্তারিত পড়ুন

  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান
  • সাতক্ষীরায় জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ তালা উপজেলা বিএনপি’র
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ
  • গণঅভ্যুত্থানের মহানায়ক জনগণ: প্রধানমন্ত্রী
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • ভারতে যাওয়ার সময় টাঙ্গাইলের আওয়ামীলীগ নেতা বেনাপোল ইমিগ্রেশনে গ্রেফতার
  • ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : প্রধানমন্ত্রীর উপদেষ্টা
  • সাতক্ষীরায় প্রতিবন্ধী যুবক ও বৃদ্ধা নানির পাশে ডিসি, পেলেন নগদ অর্থ ও টিন
  • সরকারি গুরুত্বপূর্ণ ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • সব মোটরযানের জন্য বিআরটিএর কড়া নিষেধাজ্ঞা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়