বুধবার, জুন ২৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির খাজরায় চেয়ারম্যান ডালিমের নির্বাচনী মতবিনিময় সভা

আশাশুনির খাজরা ইউপি চেয়ারম্যান ও আ’লীগ দলীয় মনোনয়ন প্রাপ্ত নৌকা প্রতীকের প্রার্থী আলহাজ্ব শাহ নেওয়াজ ডালিম নির্বাচনী মতবিনিময় সভা করেছেন।

শনিবার বিকালে ইউনিয়নের গদাইপুর গ্রামে চেয়ারম্যানের বাসভবন চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। ইউনিয়ন ৭ ও ৮ নং ওয়ার্ডের কর্মী সমর্থক ও গন্যমান্য ব্যক্তিদের অংশ গ্রহনে সভায় সভাপতিত্ব করেন সাবেক ইউপি সদস্য খোকন খাঁ।

প্রধান অতিথির বক্তব্যে শাহ নেওয়াজ ডালিম বলেন, নৌকা উন্নয়নের প্রতীক, নৌকা শেখ হাসিনার প্রতীক, নৌকা গণমানুষের প্রতীক। আমাকে পরপর দু’বার চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেছেন। জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে সর্বোচ্চ ভোট দিয়ে বিজয়ী করেছেন। আপনাদেরকে সব সময় নিজের প্রাণের মানুষ হিসাবে দেখে এসেছি। খাজরা ইউনিয়নকে নৌকা ঘাটিতে পরিণত করতে আপনারা মনেপ্রাণে কাজ করে এসেছেন। এবারও আপনারা যেভাবে এগিয়ে আসছেন তাতে আমার বিশ্বাস নৌকা ১০ সহ¯্রাধিক বেশী ভোট পেয়ে বিজয়ী হবে ইনশাল্লাহ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক সঞ্জীব ঢালী, ধীরাজ সানা, মেম্বর হোসেন আলী, মেম্বার প্রার্থী আঃ লতিফ, মেম্বার প্রার্থী খায়রুল ইসলাম, চিত্তরঞ্জন সানা, মাখন লাল ব্যানার্জী প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজ ছেলের সন্ধানের দাবিতে পিতার সংবাদ সম্মেলন

সাতক্ষীরায় প্রায় এক মাস আগে নিখোঁজ ছেলের সন্ধানের দাবি জানিয়েছেন এক অসহায়বিস্তারিত পড়ুন

সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা

সাতক্ষীরা জেলায় বিদ্যুৎ সাশ্রয়ী যন্ত্রপাতি ব্যবহার ও বিদ্যুৎ সাশ্রয়ে সাধারণ জনগণকে উদ্বুদ্ধকরণেরবিস্তারিত পড়ুন

লেবাননে ইসরায়েলি হামলায় নিহত দুই প্রবাসীর মরদেহ পৌঁছেছে সাতক্ষীরায়

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশি প্রবাসী শফিকুল ইসলাম ও নাহিদুলবিস্তারিত পড়ুন

  • কফিনবন্দি হয়ে ফিরলেন লেবাননে নিহত সাতক্ষীরার দুই প্রবাসী
  • আম্পানের ৬ বছর : সড়ক নেই, আশাশুনি উপজেলাবাসির ভরসা সাঁকো
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • আশাশুনিতে অবৈধভাবে জমি দখল করতে না পেরে বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন
  • আশাশুনিতে রিপন ও ছট্টুর বিরুদ্ধে ঘের দখলচেষ্টা ও চাঁদাদাবীর প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন
  • ইসরাইলের ড্রোন হামলায় নিহত দুই বাংলাদেশির বাড়ি সাতক্ষীরায়
  • সাতক্ষীরার নবাগত ডিসিকে জামায়াতের এমপিদের ফুলেল শুভেচ্ছা: মিশ্র প্রতিক্রিয়া
  • নৌকা ও বাঁশের সাঁকো দিয়ে চলছে চলাচল : ৬ বছরেও মেরামত হয়নি আম্ফানে বিধ্বস্ত সড়ক
  • দেশসেরা সুস্বাদু আমে সয়লাব সাতক্ষীরার বাজার: গোবিন্দভোগ প্রতিমণ ১৬০০ টাকা
  • শিমু রেজা এমপি কলেজে দুই সংসদ সদস্যকে সংবর্ধনা
  • সাতক্ষীরায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ২৯ এপ্রিল
  • সাতক্ষীরায় আম ক্যালেন্ডার ঘোষণা