শনিবার, অক্টোবর ৩১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির টেংরাখালীতে আড়ং মেলায় এসপি মোস্তাফিজুর রহমান

আশাশুনির কাদাকাটি ইউনিয়নে ঐতিহ্যবাহী আড়ং মেলায় ১০টি শারদীয়া দুর্গাপুজা মন্ডপের প্রতিমা একত্রিত করে একসাথে বিসর্জন দেওয়া হয়েছে।

শুক্রবার বিকাল থেকে গভীর রাত্র পর্যন্ত আড়ং মেলা সনাতন ধর্মালম্বীদের পদচারনায় উৎসব মুখর হয়ে ছিল। মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান পিপিএম (বার)।

টেংরাখালী আড়ং মেলা পরিচালনা কমিটির সার্বিক তত্ত্বাবধানে টেংরাখালী আদর্শ শিক্ষা নিবেতন চত্বরে মহিষাসুর মর্দিনী মহামায়া দেবী দুর্গার নিরঞ্জন উপলক্ষে বর্ণাঢ্য মেলায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, আশাশুনি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এবিএম মোস্তাকিম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) এম এম জামিল আহমেদ, আশাশুনি থানা অফিসার ইনচার্জ গোলাম কবির, ওসি (তদন্ত) বিশ্বজিৎ অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দিপঙ্কর কুমার সরকার (দীপ), দরগাহপুর ইউপি চেয়ারম্যান শেখ মিরাজ আলী। হাজার হাজার ভক্ত ও দর্শনাথীর উপস্থিতিতে আনুষ্ঠানিকতা শেষে গভীর রাতে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ

বাল্যবিয়ে প্রতিরোধে কিশোরীদের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি, অধিকার ও সুরক্ষা নিশ্চিতকরণ এবং স্থানীয়বিস্তারিত পড়ুন

আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা

আশাশুনির বড়দলে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাসের নতুন কমিটি অনুমোদিত হওয়ায়বিস্তারিত পড়ুন

আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

আশাশুনি উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা গ্রামে পৈতৃক ভিটা জমির সীমানায় পাকা প্রাচীরবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত
  • পূর্বের যে কোন সময়ের চেয়ে এবছর পূজা মন্ডপগুলো নিচ্ছিদ্র নিরাপত্তার চাদরে ঢাকা : কাজী আলাউদ্দীন
  • আশাশুনির বাঁকড়ায় আওয়ামী লীগ কর্মী আজিজুল গ্রেপ্তার
  • সারাদেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে আশাশুনী জাসাসের প্রতিবাদ মিছিল
  • আশাশুনিতে কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন, চলছে স্বেচ্ছাশ্রমে কাজ
  • সাতক্ষীরায় সেই মুক্তিযোদ্ধার ভাড়া দেওয়া দোকানে আগুনের ঘটনায় আটক ১
  • আশাশুনির বাঁকড়ায় গোপনে ‘পাগলের’ ৪ বিঘা জমি বিক্রির পাঁয়তারা
  • আশাশুনি কুল্যা ইউনিয়ন জাসাসের ৩১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন
  • আশাশুনির ফটিকখালীতে জমি দখলের পাঁয়তারার অভিযোগে হিন্দু সম্প্রদায়ের মানববন্ধন
  • আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা