রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শিশুধর্ষণ মামলার ইউটার্ন: বাদীর বিরুদ্ধে ব্যবস্থার আবেদন জানিয়ে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল

আশাশুনির তেঁতুলিয়ার আলোচিত ধর্ষণ মামলাটি ইউটার্ন নিয়েছে। আসামীর বিরুদ্ধে সত্যতা না পেয়ে বাদীর বিরুদ্ধে ১৭ ধারা মোতাবেক ব্যবস্থা গ্রহণের প্রার্থনা করে আদালতে চুড়ান্ত প্রতিবেদন দাখিল করেছে থানা পুলিশ। রবিবার (১৩ ডিসেম্বর) আদালতে আশাশুনি থানার ১১(৯)২০ ও জিআর-২১৭/২০ নং-মামলার ৩১নং চুড়ান্ত প্রতিবেদন দাখিল করা হয়।

তথ্যানুসন্ধানে জানা গেছে, ডাক্তিরী পরীক্ষার রিপোর্ট অনুযায়ী ভিকটিমের ধর্ষণ সংক্রান্তে সাতক্ষীরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (গাইনী) ডা. এহেছেন আরা এর তত্ত্বাবধানে গঠিত মেডিকেল বোর্ডের রিপোর্ট পর্যালোচনায় দেখা যায়, ভিকটিমের বয়স অনুযায়ী (৯-১০ বছর) পূর্ণবয়স্ক আসামী দ্বারা ধর্ষণের শিকার হলে ভিকটিম শারীরিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে-যা পরীক্ষার সময় পরিলক্ষিত হয়নি। এছাড়া ঘটনার দিন ভিকটিমের পিরিয়ড চলছিল বলে রিপোর্টে উল্লে¬খ করা হয়েছে।

মোবাইলের সিডিআর পর্যালোচনায় দেখা যায়, ঘটনার দিন অভিযুক্ত মিজানুর রহমান মন্টুর অবস্থান ছিল তার বাড়িতে এবং তেঁতুলিয়া বাজারে। তেঁতুলিয়া বাজার থেকে ঘটনাস্থলের দূরত্ব প্রায় ১.৫ কিলোমিটার।

প্রত্যক্ষদর্শী সাক্ষীদের বর্ণনা মতে অভিযুক্ত মন্টু ঘটনার তারিখ ও সময়ে ঘটনাস্থল বা এর আশেপাশে উপস্থিত ছিলেন না। এছাড়া ঘটনার সাক্ষী নুরী ঘটনার দিন ঘটনাস্থল থেকে মন্টুকে চলে যেতে এবং ভিকটিমকে বাড়ি ফিরতে দেখে বলে জানা গেছে। ভিকটিমের চাচা গহর আলী, সাইদ আলী, আকবরসহ একাধিক লোক মামলায় বর্ণিত ঘটনাস্থলের অনতিদূরে কৃষিকাজ করলেও তারা কোন শব্দ বা মন্টুকে ওই এলাকায় ঘুরতে দেখা যায়নি বলে প্রতিবেদনে উল্লে¬খ করা হয়েছে।

এলাকাবাসী জানান, মিজানুর রহমান (মন্টু) একজন সম্ভ্রান্ত শিক্ষিত মুক্তিযোদ্ধা পরিবারের স্বনামধন্য রাজনীতিবিদ। আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান হিসেবে প্রতিদ্বন্দ্বীতা করার ঘোষণা করায় তিনি প্রতিহিংসার শিকার হয়েছেন। আমরা তার মুক্তি চাই এবং তার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ঘটনার প্রাপ্ত তথ্য, সাক্ষ্য-প্রমান এবং ঘটনার পারিপার্শ্বিকতা ও ভিকটিমের ধর্ষণ সংক্রান্তে মেডিকেল পরীক্ষার রিপোর্ট গভীরভাবে পর্যালোচনা করে বিজ্ঞ আদালতে স্পর্শকাতর এ মামলার (১১(৯)২০) চূড়ান্ত রিপোর্ট প্রদান করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মাহফুজুর রহমান।

প্রসঙ্গত: গত ১৩ সেপ্টেম্বর ট্রিপল নাইনে ফোন দিয়ে আশাশুনির সাবেক মেম্বর ও আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী শাহনগর গ্রামের মৃত মুক্তিযোদ্ধা শাহ ইদ্রিস আলীর ছেলে মিজানুর রহমান মন্টুর বিরুদ্ধে (১২ সেপ্টেম্বর দুপুরে) শিশু (১০) ধর্ষণের অভিযোগ করে আশাশুনি থানায় মামলা দায়ের করা হয়। এঘটনায় ১৪ সেপ্টেম্বর সহযোগী হিসেবে আম্বিয়াকে এবং পরবর্তীতে মন্টুকে বাইনতলা গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ।
সূত্র পত্রদূত

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত