বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনির শ্রীউলায় মোটর সাইকেলে ধাক্কায় নিহত ১, আহত ৮

আশাশুনি টু কোলাঘোলা সড়কের শ্রীউলায় দ্রæতগতির মোটর সাইকেলের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ আরও ৮ জন। বৃহস্পতিবার রাত্র সাড়ে ৮ টার দিকে শ্রীউলা মাদ্রাসা মোড়ের পাশে আলাউদ্দিন লাকীর মৎস্য ঘেরের সামনে এ ঘটনা ঘটে। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও আহতদের পরিবার সূত্রে জানাগেছে, শ্রীউলা ইউনিয়নের নাকতাড়া গ্রামের স্কুল শিক্ষকসহ ৭ ব্যক্তি জরুরী প্রয়োজনে যুুবলীগ নেতা আলা উদ্দিন লাকীর সাথে কথা বলেতে সেখানে গিয়েছিলেন। সেখানে কথা বলার অপেক্ষায় তারা সড়কের পাশে ফুটপাথে দাড়িয়ে নিজেরা কথা বলছিলেন। এসময় আশাশুনির দিক থেকে শ্রীউলা গ্রামের মৃত আশরাফ উদ্দিন মোল্যার ছেলে মেহদী হাসান পিছনে আজহারুল মোল্যার ছেলে মাহমুদ উল্লাহকে নিয়ে পালসার মোটর সাইকেল চালিয়ে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে পথচারীদের উপর গাড়ি উঠিয়ে মারাত্মক আঘাত দিয়ে ছিটকে পড়েন।

মোটর সাইকেলের ধাক্কায় সকলে ছিটকে রাস্তায় ও রাস্তার পাশে পড়ে রক্তাক্ত জখম হন। স্থানীয়রা ও পরিবারের সদস্যরা খবর পেয়ে দ্রæত আহতদের বিভিন্ন হাসপাতালে নিয়ে যান। এম্বুলেন্সযোগে সাতক্ষীরা নেওয়ার পথে গাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাকতাড়া গ্রামের অজয় সরকারের ছেলে দেবাশীষ সরকার মারা যান। আহত একই গ্রামের হরেন সরকারের ছেলে অভিজিৎ সরকার, মৃত বলরামস সরকারের ছেলে স্কুল শিক্ষক বিবেকানন্দ সরকার, বিধান সরকারের ছেলে প্রশান্ত সরকার, মৃত গণেশ মন্ডলের ছেলে স্বাস্থ্য সহকারী সঞ্জয় মন্ডল, শিক্ষক দিপংকর সরকার ও চা ব্যবসায়ী অভিজিৎ মন্ডল ও মোটর সাইকেল চালক মেহদী হাসান ও যাত্রী মাহমুদ উল্লাহকে রাতেই সাতক্ষীরার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। অপেক্ষাকৃত কম আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অভিজিৎ ও মেহদীর অবস্থা আশঙ্কাজনক বলে জানাগেছে। নিহত দেবাশীষ সরকারের মৃতদেহের শেষ কৃত্য সম্পন্ন হয়েছে।

শ্রীউলা ইউপি চেয়ারম্যান প্রভাষক দিপংকর বাছাড় দিপু নিহত দেবাশীষের শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিয়ে বলেন, আইনী জটিলতা সম্পন্ন করে নিহত দেবাশীষের মৃতদেহ সৎকারের জন্য গ্রামে আনা হয়। মর্মান্তিক দুর্ঘটনার পর আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু’জনের অবস্থা গুরুতর। নিহত শিক্ষকের পরিবার অসহায় হয়ে পড়েছে। মর্মান্তিক ঘটনায় তিনি আহত ও নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনার ব্যাপারে কেউ অভিযোগ বা মামলা করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

আশাশুনি জলবায়ু পরিবর্তনের দুর্যোগ ঝুকি হ্রাস বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব দূর্যোগ ঝুঁকি হ্রাস বিষয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা মৃত্তিকাবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া

উপকূলীয় দুর্যোগপ্রবণ আশাশুনি ও শ্যামনগর উপজেলার মানুষদের টিকে থাকতে হলে বৈশ্বিক উষ্ণতাবিস্তারিত পড়ুন

  • খুলনা বিভাগে টেকসই কর্মসংস্থান নিশ্চিতকরণে আশাশুনিতে সমবায় সভা
  • আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঝুঁপড়ি ঘর নির্মাণ করে জমি দখলের অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে নিখোঁজের ২দিন পর ব্যবসায়ীর কাদামাখা ম*রদেহ উদ্ধার
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • সাতক্ষীরার আশাশুনিতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার
  • উপজেলা সমবায় অফিসার হিসেবে মোঃ আশরাফ আলীর আশাশুনিতে যোগদান
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • আশাশুনি উপকূলে ৩শ পরিবারের মাঝে ১০ হাজার ফলজ, বনজ ও ঔষধি গাছ বিতরণ
  • আশাশুনির কোলা-ঘোলা ও কল্যাণপুরে প্রস্তাবিত সেতু নির্মাণস্থল পরিদর্শন
  • ​আশাশুনির দাঁড়ারখাল উন্মুক্ত রাখার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও ডিসিকে স্মারকলিপি
  • বিশ্ব পরিবেশ দিবসে আশাশুনিতে ক্যাম্পেইন
  • আশাশুনির দাড়ারখাল অবমুক্তের দাবীতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান