রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আশাশুনি সদরের চেয়ারম্যান প্রার্থী সামছুল আলমের গ্রামবাসীদের সাথে মতবিনিময়

আশাশুনি সদরের শ্রীকলস্ গ্রামে স্থানীয়দের সাথে নির্বাচনী মতবিনিময় করছেন চেয়ারম্যান প্রার্থী ঢালী মো. সামছুল আলমের মতবিনিময়।

জাতীয় শ্রমিকলীগ সাতক্ষীরা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক, আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম নির্বাচনী মতবিনিময় করেছেন।

বৃহস্পতিবার (২১ জানুয়ারি) বিকালে আশাশুনি সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের দলীয় নেতাকর্মীদের সাথে শ্রীকলস্ শেখ পাড়া জামে মসজিদের মাঠে মতবিনিময় সভা করেন।

ছাত্তার গাজীর সভাপতিত্বে এ মতবিনিময় সভায় স্থানীয় দলীয় নেতা-কর্মী ও জনগনের সাথে নির্বাচনের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন আশাশুনি উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আশাশুনি সদর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী মো. সামছুল আলম।

এসময় ঢালী মো. সামছুল আলম আশাশুনি সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি যদি নির্বাচিত হতে পারেন তাহলে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয়ে আশাশুনি সদর ইউনিয়নকে একটি মডেল ইউনিয়নে পরিণত করবেন বলে বলেন। এসময় আরো বক্তব্য রাখেন স্থানীয় সিরাজুল ইসলাম, প্রভাষক নূরুল হুদা, হাফেজ মইনুর ইসলাম।

এসময় ঢালী মো. সামছুল আলম আগামীকাল শুক্রবার (২২ জানুয়ারি) বিকাল ৩টায় আশাশুনি সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ধান্যহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে নির্বাচনী কর্মী-সমাবেশে সকলের যোগদান করার অনুরোধ জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ

বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা জেলা শাখার অধীন সাতটি উপজেলা ও একটি পৌরসভাবিস্তারিত পড়ুন

আশাশুনির শ্রীউলা‌তে ৬০ অসহায় পরিবারের মা‌ঝে খাদ্যসামগ্রী বিতরণ

প্রেস বিজ্ঞ‌প্তি : উদারতা যুব ফাউন্ডেশনের স্বপ্নদ্রষ্টা ও মানবিক কর্মকাণ্ডের অন্যতম অনুপ্রেরণাবিস্তারিত পড়ুন

আশাশুনিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা শুরু

আশাশুনিতে ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী জগদ্ধাত্রী পূজা।বিস্তারিত পড়ুন

  • আশাশুনি উপজেলায় গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা
  • আশাশুনিতে জলবায়ু পরিবর্তনের থাবা: কৃষি ও মৎস্য চাষে ধস, বাস্তুচ্যুত হচ্ছে হাজারো পরিবার
  • আশাশুনিতে দ্রুতগতির মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নি*হত, আহত ২
  • আশাশুনির প্রতাপনগরে উপকূলীয় শিশুদের শিক্ষার আলো ছড়াচ্ছে ‘মৃত্তিকা’
  • আশাশুনির শ্রীউলায় গুজব প্রতিরোধ ও নৈতিকতা বিষয়ক সেমিনার
  • সুন্দরবনে আধুনিক অস্ত্রধারী জলদস্যুদের দৌরাত্ম্য, হুমকিতে বন্যপ্রাণী ও উপকূলীয় জীবিকা
  • এইচএসসি পরীক্ষায় সাতক্ষীরার দুই কলেজে পাস করেনি কেউ
  • আশাশুনিতে বাল্যবিয়ে প্রতিরোধ ও কিশোরী সুরক্ষা বিষয়ক অ্যাডভোকেসি সংলাপ
  • আশাশুনির বড়দলে জাসাসের আনন্দ মিছিল ও আলোচনা সভা
  • আশাশুনিতে পৈতৃক জমিতে প্রাচীর নির্মাণে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগ
  • সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা শিক্ষকের মৃ/ত্যু
  • আশাশুনিতে ‘সমতায় তারুণ্য’ প্রকল্পের আওতায় আঞ্চলিক অ্যাডভোকেসি অনুষ্ঠিত