বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

আসন্ন বড়দিন উপলক্ষে কলারোয়ায় খ্রিস্টান সম্প্রদায়ে উৎসবের আমেজ

আসন্ন বড়দিন উপলক্ষে সাতক্ষীরার কলারোয়ায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ২৫ ডিসেম্বর শুভ বড়দিনকে সামনে রেখে চলছে নানান আয়োজন। নগর কীর্তনসহ অন্যান্য উৎসবে মেতে ওঠার অপেক্ষায় খ্রিষ্টান সম্প্রদায়ের মানুষেরা।

উপজেলার জয়নগর ইউনিয়নের ধানদিয়া মিশন গিয়ে দেখা যায়, সেখানে উৎসবের আমেজের কমতি নেই। নারী-পুরুষ সম্মিলিতভাবে নগর কীর্তনের মধ্য দিয়ে প্রভু যীশু কে স্মরণ করছেন। তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবকে বরণ করে নিতে প্রস্তুতি চলছে জোরেশোরে। বড়দিনের সাজসজ্জা আর প্রতিটি বাড়িতে রং-বে-রঙের আলোকসজ্জায় সেজেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ‘বড়দিন উপলক্ষ্যে পাঁচদিন ব্যাপী থাকছে নানা আয়োজন। যাত্রা, কনসার্ট ও ধর্মীয় অনুষ্ঠান। ২৪ ডিসেম্বর রাত থেকেই শুরু হবে বড়দিনের উৎসবের আয়োজন।’

আয়োজক কমিটির সভাপতি ম্যানুয়াল মন্ডল জানিয়েছেন, ‘আসন্ন বড়দিনকে সামনে রেখে সকল খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। যেটি তাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব। সম্প্রীতি এবং শান্তিপূর্ণ পরিবেশে পাঁচ দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।’
সকল সম্প্রদায়ের মানুষদের বড়দিনের শুভেচ্ছা জানিয়েছেন তিনি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা