রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক বেন স্টোকের নতুন রেকর্ড

শবিবার লর্ডসে শেষ হওয়া আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষক হিসেবে কোনো কিছুতেই অবদান না রেখে ম্যাচ জয় করা বিশ্বের প্রথম অধিনায়ক হলেন স্টোকস।

হাঁটুর পুরনো ইনজুরির কারণে আয়ারল্যান্ডের বিপক্ষে বোলিং করেননি স্টোকস। টেস্টে ইংল্যান্ড দলে ছয় বা সাত নম্বরে ব্যাটিং করতে নামেন স্টোকস। ফলে টপ-অর্ডারের দৃঢ়তায় ব্যাটিং করার সুযোগই পাননি তিনি।

প্রথম ইনিংসে ৪ উইকেটে ৫২৪ রান করে ইংল্যান্ড। চতুর্থ উইকেট পতনের পরই ইনিংস ঘোষনা করে ইংল্যান্ড। এজন্য আর ব্যাট হাতে নামতে হয়নি তাকে। দলে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করছেন জনি বেয়ারস্টো।

তাই ব্যাটিং-বোলিং ও উইকেটরক্ষকের দায়িত্ব পালন না করে অধিনায়কত্বের দায়িত্ব পালন করেও ম্যাচ ফি থেকে ১৬ হাজার পাউন্ড আয় করেছেন স্টোকস।

স্টোকসের এমন বিরল কীর্তির টেস্টে তিনদিনেই আয়ারল্যান্ডের বিপক্ষে ১০ উইকেটে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড।

পায়ের পাতার ইনজুরির কারণে গেল মাসে শেষ হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বেশিরভাগ ম্যাচই খেলতে পারেননি স্টোকস।

আগামী ১৬ জুন থেকে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাশেজ শুরু করবে ইংল্যান্ড। আসন্ন সিরিজে বোলিং করার ব্যাপারে আশাবাদি স্টোকস।

একই রকম সংবাদ সমূহ

যুক্তরাষ্ট্রে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞা নিয়ে কড়া সতর্কবার্তা মার্কিন দূতাবাসের

যুক্তরাষ্ট্রে ভিসা বা থাকার অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও অবস্থান করলে দেশেবিস্তারিত পড়ুন

এক মিনিটের স্ক্যানে এআই বলে দিচ্ছে শরীরের রোগ : হংকংভিত্তিক গবেষণা

রোগের লক্ষণ প্রকাশ পাওয়ার আগেই শরীরে বাসা বাঁধছে নানা অসংক্রামক রোগ। ডায়াবেটিস,বিস্তারিত পড়ুন

সৌদি ক্লাবে খেলতে এসে ইসলাম গ্রহণ, ওমরাহ পালন করলেন ব্রাজিলের ফুটবলার

ব্রাজিল নারী ফুটবল দলের ডিফেন্ডার ক্যাথলিন সুজা ইসলাম গ্রহণের পর দ্বিতীয়বারের মতোবিস্তারিত পড়ুন

  • ঐতিহাসিক বৈঠক শেষে ‘শান্তি ঘোষণা’ ট্রাম্প, শি ও পুতিনের
  • মিয়ানমারে হাজার হাজার রোহিঙ্গাকে হত্যা, নারী-শিশুর ওপর যৌন সহিংসতার প্রমাণ মিলেছে
  • ট্রাম্প ও পুতিনকে যে বিষয়ে সতর্ক করলেন শি
  • ২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
  • ১৩০০ বছরের মসজিদের সন্ধান, দেয়ালে মিলল মহানবীর (সা.) প্রতি দরুদ
  • প্রথমবারের মতো একসঙ্গে পুতিন, ট্রাম্প ও শি জিনপিং
  • বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম নেতার তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
  • বিশ্বের প্রভাবশালী শীর্ষ ১০ মুসলিম ব্যক্তিত্ব কারা
  • জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে তিন কোটি মার্কিন ডলার পাবে বাংলাদেশ : পরিবেশমন্ত্রী
  • ফ্যাসিস্ট ও স্বৈরাচারী শক্তির বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ : আইনমন্ত্রী
  • খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকীতে নাগরিক স্মরণসভা ২৮ ডিসেম্বর
  • রোহিঙ্গা সংকট সমাধানে যুক্তরাজ্যের সক্রিয় ভূমিকা চাইলেন প্রধানমন্ত্রী