রবিবার, আগস্ট ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে আর্থিক জরিমানা

কলারোয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে হোটেলসহ ৩ মিষ্টান্ন ভান্ডারকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আদালত সূত্রে জানা যায়, রবিবার( ৪ জুন) বেলা ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাসের নেতৃত্বে পৌর সদরের বিভিন্ন দোকানে ওই অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য বিক্রি করা ও মেয়াদ উত্তীর্ণ পানি রাখার অপরাধে উপজেলা মোড়স্থ রাজ হোটেলের স্বত্বাধিকারীকে ১০ হাজার, দুলাল মিষ্টান্ন ভান্ডারকে ১০ হাজার ও জয়ন্তী মিষ্টান্ন ভান্ডারের মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯’র বিভিন্ন ধারা মতে ওই আর্থিক দন্ডে দন্ডিত করা হয়েছে বলে জানা যায়।

আদালত পরিচালনায় সহায়তা করেন থানার এসআই শফিকুল ইসলাম ও বেঞ্চ সহকারী বেনজির আহমেদসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস জানান, খাদ্য দ্রব্যের গুনগতমান নিশ্চিতকরণ ও বিভিন্ন অপরাধ রোধে ভ্রাম্যমান আদালতের অভিযান অব্যাহত থাকবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড

সাতক্ষীরার কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে এক মাদক ব্যবসায়ীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান

সাতক্ষীরার কলারোয়ায় বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘ দেড় বছর প্রেমের সম্পর্কের নামে একাধিকবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার

শিক্ষা ক্ষেত্রে মায়ের ভূমিকা ও অবদান যেকোন শিক্ষকের চেয়ে অপরিসীম। শিশু শিক্ষাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন