বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইউক্রেন সঙ্কট: পুতিনের সঙ্গে বসতে সম্মত বাইডেন

ইউক্রেন সঙ্কট নিয়ে আলোচনার জন্য ‘নীতিগতভাবে’ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে শীর্ষ বৈঠক করতে সম্মত হয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।

হোয়াইট হাউসের বরাতে প্রতিবেদনে বলা হয়, রাশিয়া তার প্রতিবেশী দেশটিতে আগ্রাসন না চালালেই কেবল ফ্রান্সের প্রস্তাবিত এ বৈঠকটি অনুষ্ঠিত হবে।

এ বৈঠকে কয়েক দশকের মধ্যে ইউরোপের সবচেয়ে নাজুক নিরাপত্তা সঙ্কটের একটি সম্ভাব্য কূটনৈতিক সমাধানের প্রস্তাব আসতে পারে।

প্রতিবেদনে আরও বলা হয়, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ ও পুতিনের মধ্যে দুটি টেলিফোন কলে মোট প্রায় তিন ঘণ্টা কথা হওয়ার পর ফ্রান্সের প্রেসিডেন্টের দপ্তর বৈঠকের প্রস্তাবটি ঘোষণা করে।

স্থানীয় সময় সোমবার সকালে বাইডেনের সঙ্গে ১৫ মিনিট ধরে কথা বলার পর ম্যাক্রোঁ মস্কোর দ্বিতীয়বারের মতো পুতিনের সঙ্গে কথা বলেন।

ম্যাক্রোঁর দপ্তর জানায়, সম্ভাব্য এ শীর্ষ বৈঠকের বিস্তারিত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের সঙ্গে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের বৈঠকে আলোচিত হবে।

ফ্রান্সের প্রেসিডেন্ট দপ্তরের তথ্য অনুযায়ী, ম্যাক্রোঁর সঙ্গে প্রথম ফোন কলে পুতিন এ সঙ্কটের ‘একটি কূটনৈতিক সমাধানকে অগ্রাধিকার’ দেয়া দরকার বলে সহমত হন এবং অস্ত্রবিরতির লক্ষ্যে ‘পরবর্তী কয়েক ঘণ্টা ধরে ব্যাপক কাজ’করার আশ্বাস দেন।

একই রকম সংবাদ সমূহ

প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা

দেশে ও বিদেশে নানামুখী ভোগান্তিতে থাকা প্রবাসী বাংলাদেশিদের জন্য চলতি মাসেই চালুবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে কে কার মুখোমুখি, খেলা কখন

অবশেষে শেষ হলো কোয়ার্টার ফাইনালের লড়াই। তবে অঘটন দেখেনি ২০২৬ বিশ্বকাপ! ফিফাবিস্তারিত পড়ুন

সেমিফাইনালে আর্জেন্টিনা, প্রতিপক্ষ ইংল্যান্ড

বিশ্বকাপের শিরোপা ধরে রাখার মিশনে আরও এক ধাপ এগিয়ে গেল আর্জেন্টিনা। রুদ্ধশ্বাসবিস্তারিত পড়ুন

  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠক, নিরাপত্তা ও রোহিঙ্গা ইস্যুতে জোর
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • ইরানের নাজাফে খামেনির জানাজায় লাখো মানুষের ঢল
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী
  • খামেনির জানাজায় হাজির নিহত আহমাদিনেজাদ!
  • ‘ফিলিস্তিনিদের জন্য অনুভব না থাকলে সে মানুষ নয়’
  • সৌদির প্রতিনিধিদের সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত শোনাল ইরান
  • চূড়ান্ত হলো শেষ ষোলোর লাইনআপ, দেখে নিন কবে কখন কোথায় ম্যাচ
  • আর্জেন্টিনাকে কাঁপিয়ে হারল কেপ ভার্দে
  • খামেনির রাষ্ট্রীয় জানাজায় যোগ দিচ্ছেন যেসব বিশ্বনেতা