রবিবার, জুন ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্দোনেশিয়ায় অক্সিজেন সিলিন্ডার পাল্টাতে দেরি, ৬৩ রোগীর প্রাণহানি

ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে অক্সিজেন সংকটে ৬৩ কোভিড রোগী মারা গেছেন।

রোববার ডক্টর সারদজিতো জেনারেল হাসপাতালে এ ঘটনা ঘটেছে।

ভয়েস অব আমেরিকা এক প্রতিবেদনে জানিয়েছে, অক্সিজেন সংকট কাটানোর জন্য হাসপাতালের কর্মীরা অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা করেন। তবে তারা ৬৩ রোগীর জীবন বাঁচাতে ব্যর্থ হন।

এক বিবৃতিতে হাসপাতালের পরিচালক রুকমন সিস্বিশান্ত বলেন, হাসপাতালে ইয়গ্যাকারতা আঞ্চলিক পুলিশের দেওয়া ১০০ সিলিন্ডারসহ আরও কিছু অক্সিজেন সিলিন্ডার বদলানোর চেষ্টা চলছিল। তবে শেষ পর্যন্ত দেরি হয়ে যায়।

সাম্প্রতিক সময়ে ইয়গ্যাকারতা শহরসহ ইন্দোনেশিয়া জুড়েই করোনা সংক্রমণের হার বৃদ্ধি পেয়েছে। এ কারণে হাসপাতালগুলো জরুরি ভিত্তিতে ইনটেনসিভ কেয়ার ইউনিট এবং কোয়ারেন্টিন সেন্টার তৈরি করতে বাধ্য হচ্ছে কর্তৃপক্ষ।

পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস জানায়, ইন্দোনেশিয়ায় সোমবার সকাল পর্যন্ত ২২ লাখ ৮৪ হাজার ৮৪ জনের শরীরে করোনা ধরা পড়ে। মারা গেছেন ৬০ হাজার ৫৮২ জন।

একই রকম সংবাদ সমূহ

মেসি জাদুতে জর্ডানকে উড়িয়ে শতভাগ জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

গ্রুপসেরা হওয়ার নিশ্চয়তা আগেই মিলেছিল। তাই জর্ডানের বিপক্ষে একাধিক পরিবর্তন এনে দলবিস্তারিত পড়ুন

চীনে বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর

চীনে শিগগিরই বাংলাদেশের প্রথম বিনিয়োগ কার্যালয় খোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগেরবিস্তারিত পড়ুন

  • মহাকাশে বিশ্বকাপের অফিশিয়াল বল ট্রাইওন্ডা নিয়ে গবেষণা
  • বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই
  • বেইজিংয়ে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার ও লাল গালিচা সংবর্ধনা
  • আমি ও আমার স্ত্রী মালয়েশিয়ার আতিথেয়তার জন্য কৃতজ্ঞ: প্রধানমন্ত্রী
  • মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত ও অবৈধ অভিবাসীদের বৈধ করার আহ্বান প্রধানমন্ত্রীর
  • মালয়েশিয়া-বাংলাদেশ দ্বিপাক্ষিক আলোচনা ফলপ্রসূ হয়েছে : প্রধানমন্ত্রী
  • বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর
  • বাংলাদেশের জন্য দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান
  • মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক: বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা
  • পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা
  • মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর
  • প্রধানমন্ত্রী তারেক রহমানকে মালয়েশিয়ায় লালগালিচা সংবর্ধনা