বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটু ভালোভাবে বাঁচতে চায় প্রতিবন্ধী রশিদ

‘দু:খে যাদের জীবন গড়া, তাদের আবার দু:খ কিসের’ অনেক বেদনা দায়ক, দু:খ-কষ্ট ক্ষুধা-দারিদ্র্যর মধ্যেই জন্ম হয়েছে প্রতিবন্ধী আব্দুর রশিদের। জন্মগতভাবে সে একজন প্রতিবন্ধী। তার দুই হাত ও দুই পা পঙ্গু, ঠিকমতো চলাফেরা করতে পারে না। শরীরের শিরা উপশিরায় যন্ত্রণা ও টান পড়ে। লাঠিভর করে চলতে হয় তাকে। বিভিন্ন সময়ে মাথা ঘুরে পড়ে যেয়ে তার সমস্ত শরীরে ক্ষতবিক্ষত হয়ে গেছে।

তার দুঃখ কষ্টের কথা শুনলে আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়। একটু ভালোভাবে বাঁচতে চায় প্রতিবন্ধী আব্দুর রশিদ। বুধবার (৬ এপ্রিল) অশ্রæসিক্ত নয়নে জীবনের দু:খ কষ্টের কথা বলেছেন প্রতিবন্ধী আব্দুর রশিদ। সাতক্ষীরা পৌরসভার ৬নং ওয়ার্ডে কুখরালি গ্রামের আহম্মদ আলী গাজীর ছেলে আব্দুর রহমান মুনজিতপুর গ্রামের রুস্তম গাজীর কন্যা জোহরা বেগম (আয়জান) কে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং দীর্ঘদিন যাবত ঘর সংসার করেন। একপর্যায়ে আব্দুর রহমান তিন সন্তানের জননী জোহরা বেগম ও প্রতিবন্ধী আব্দুর রশিদ, আব্দুর রাশেদ, আব্দুর রহিমকে ছেড়ে অন্যত্র বিয়ে করে পাড়ি জমান। সেই থেকে জোহরা বেগম তিন সন্তানকে নিয়ে মানুষের বাড়ি বাড়ি ঝিয়ের কাজ করে সন্তানদের মুখে দু’বেলা দু’মুঠো অন্ন তুলে দিয়ে আসছিল। এই অসহায় পরিবারের আফসোস প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের ঘরে একটু মাথা গোঁজার ঠাঁই যদি পেতো, এতে একটু হলেও স্বস্তি হতো। মুনজিতপুর গ্রামে আলহাজ্ব মেহের আলী মিয়ার ভাড়া বাড়িতে প্রতিবন্ধী আব্দুর রশিদ কে আঁকড়ে ধরে তার বৃদ্ধ জনম দুখী মা দু:খ কষ্টের মধ্যে জীবনের সন্ধানে খুঁজে ফিরেছে।

এত দু:খ কষ্টের মধ্যে ভিক্ষাবৃত্তি বেছে নেয়নি এই পরিবারটি। আজও পর্যন্ত কোনো খোঁজ খবর নেয়নি এই অসহায় পরিবারের প্রতি আব্দুর রহমান। প্রতিবন্ধী আব্দুর রশিদের ঔষধ কিনতে পারে না এই অসহায় পরিবার। খেয়ে না খেয়ে দিনাতিপাত করছে অসহায় পরিবারটি। এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর জন্য সমাজের স্বহৃদয়বান ও বিত্তবান এবং প্রশাসনের কাছে মানবিক সহযোগিতা কামনা করেছেন প্রতিবন্ধী আব্দুর রশিদ। সহযোগিতা পাঠাতে সরাসরি যোগাযোগ করুন, মোবাইল নং ০১৭২৫ ২৭৩৯৩৫।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরা জেলা জাসাসের সাংগঠনিক সভা অনুষ্ঠিত

বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনাবিস্তারিত পড়ুন

দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে সাতক্ষীরা প্রেসক্লাবের শোক

‎সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক বিশিষ্ট সমাজ সেবকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরার দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নুর ইসলামের মৃত্যুতে জেলা সাংবাদিক ফোরামের শোক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি. এম. নুর ইসলামের মৃত্যুতে সাংবাদিক কল্যাণ পরিষদের শোক
  • সাতক্ষীরা সরকারি কলেজে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলামের মৃত্যুতে তালা প্রেসক্লাবের শোক
  • বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরা জেলা বিএনপি’র প্রস্তুতি সভা
  • সাতক্ষীরা ডিবি গার্লস হাইস্কুলে পবিত্র ঈদ-ই মিলাদুম্নবী (সা.) উদযাপন
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • সাতক্ষীরার শিকারি ব্র্যান্ড বিডির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • সাতক্ষীরার রইচপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উপলক্ষে জশনে জুলুস র‍্যালি অনুষ্ঠিত
  • সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:)-২০২৬ উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা:) উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
  • সাতক্ষীরা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষে আলোচনা ও রচনা প্রতিযোগিতা