বুধবার, জুলাই ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একটু সহযোগিতায় অনেক উপকার ব্লাড ক্যান্সারে আক্রান্ত কলারোয়ার নয়নের

সাতক্ষীরার কলারোয়ায় সদা হাস্যোজ্জ্বল নয়ন আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত। আর্থিক অসহায়ত্বের সাথে শারীরিক অসহায়ত্ব যোগ হয়ে মানবেতর জীবন যাপন করেছে সে। ঠিকমতো চিকিৎসা সম্পন্ন করাতে না পারলে উদীয়মান ও প্রতিভাবান এই যুবকটির জীবন প্রদীপ হয়তো নিভে যেতে পারে। ব্যয়বহুল চিকিৎসা সামলাতে ইতোমধ্যে যে যার সাধ্য মতো নয়নের পাশে দাঁড়াতে শুরু করেছেন অনেকেই, মানবিক আহবান জানিয়েছেন অন্যদের প্রতিও।

এসএসসি ২০১৬ সালের ব্যাচের ছাত্র নয়ন। বয়স খুব জোর ২২ বছর। বাসা সাতক্ষীরা জেলার কলারোয়া পৌরসভাধীন মুরারীকাটি ৮নং ওয়ার্ডে। পিতার নাম রুহুল আমিন। এখন সে ব্লাড ক্যান্সারে আক্রান্ত। ২ মাস আগে এই কঠিন রোগটি ধরা পড়ে নয়নের।

পরিবারের আর্থিক অবস্থা মারাত্মক খারাপ। স্বাভাবিকভাবেই কলারোয়া বাজারে একটি মোবাইলের দোকানে সেলস ম্যান হিসেবে কাজ করতো। সেখান থেকে পাওয়া সামান্য বেতন থেকেই চলতো সংসারের খরচ। পড়ালেখা ছিলো মূলত পরীক্ষার সময় পরীক্ষা দেয়ার মতোই।

কিন্ত আজ সে কঠিন ও ব্যয়বহুল রোগে আক্রান্ত। ঠিকানা হয়েছে হাসপাতালের বেড। একবার কলারোয়া, আরেকবার ঢাকার ক্যান্সার হাসপাতাল।

নয়ন যে দোকানে কাজ করতো তার পাশের ব্যবসায়ী ইমানুর রহমান জানান, ‘নয়ন অনেক নম্রভদ্র ও নরম স্বভাবের একটি ছেলে। সবসময় মুখে হাসি লেগেই থাকতো। জানা মতে কারো সাথে কোনরকম ঝামেলাও হয়নি তার। অথচ ফুটফুটে সেই ছেলেটি আজ ব্লাড ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকার মহাখালী ক্যান্সার জেনারেল হাসপাতালে ভর্তি আছে। সেখানে ৮ম তলার সি ব্লকের ৮নং বেডে সে চিকিৎসাধীন।’

আরেক ব্যবসায়ী হাবিবুর রহমান রনি জানান, ‘নয়নের চিকিৎসা ও ক্যামো দিতে কয়েক লাখ টাকার প্রয়োজন। টাকার অভাবে সে একবার ঢাকা থেকে বাড়ি চলে আসতে বাধ্য হয়েছিলো। স্থানীয়ভাবে কিছিু টাকা উত্তোলন করে তাকে আবার সেখানে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। অনেকেই সাধ্য মতো তার চিকিৎসার খরচ মেটাতে চেষ্টা করছে। যেহেতু ব্যয়বহুল ও দীর্ঘমেয়াদী তাই মানবিক সহযোগিতায় তার পাশে থাকতে সবাইকে এগিয়ে আসার আহবান জানাচ্ছি।’

বাপ্পি টেলিকম এর মালিক বাপ্পি জানান, ব্লাড ক্যান্সারে আক্রান্ত নয়নকে বাঁচাতে ও চিকিৎসার খরচ মেটাতে সাহায্যের হাত বাড়িয়ে দিতে আহবান জানিয়েছেন তার শুভাকাঙ্খিরা।

সাহায্য প্রেরণের মাধ্যম: বিকাশ এবং নগদ (পারসোনাল): নয়নের নাম্বার 01771781816, 01620-142037 (হৃদয়) রকেট পারসোনাল : 01311-8479292 (অন্তিক)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব