শুক্রবার, আগস্ট ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি

আবুল কাসেম : ভারত সরকার কর্তৃক পেঁয়াজ রপ্তানি বন্ধ ঘোষণার একদিনেই সাতক্ষীরায় পেঁয়াজের দাম দ্বিগুনেরও বেশি হয়েছে। এনিয়ে ব্যাপক ক্ষুব্ধ সাধারণ ক্রেতারা।

সাতক্ষীরা সুলতানপুর বাজারে শুক্রবার ভারতীয় পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০/৮০ টাকা। রপ্তানী বন্ধ ঘোষণার পর রাত পার না হতেই শনিবার পেঁয়াজের কেজি বিক্রি হচ্ছে ১শ’ ৭০ টাকা থেকে ৮০ টাকা। অনুরুপ দেশি পেঁয়াজ গতকাল বিক্রি হয়েছিল ১শ’ টাকা। আর আজ শনিবার বিক্রি হচ্ছে ২শ’ টাকা। অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ ক্রেতারা।

সাতক্ষীরা পৌরসভার কাটিয়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান জানান, ‘‘পেঁয়াজ রপ্তানি বন্ধ হয়ে যাচ্ছে, এমন খবর পেয়ে শুক্রবার রাতেই বড়বাজারে এসেছিলাম। ৮০ টাকার পেঁয়াজ কিনেছিলাম ১০০ টাকায়। অথচ রাত পার না হতেই শনিবার বড়বাজারে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১শ’ ৮০ টাকায়।’’

ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি নওশাদ দেলওয়ার রাজু জানান,‘‘বাজারে পেঁয়াজের ঘাটতি নেই। একধরণের অসাধু ব্যবসায়ী সুযোগ বুঝে দাম বাড়াচ্ছে। প্রশাসনের কাছে আহবান করি, দ্রুত অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। ’’

রপ্তানি বন্ধের ঘোষণায় ব্যবসায়ীরাও ক্ষতিগ্রস্থ হচ্ছে জানিয়ে তিনি বলেন, ‘‘অনেকের এলসি খোলা থাকলেও পণ্য বুকিং না হওয়ায় তারা ব্যবসায়ীকভাবে ক্ষতিগ্রস্থ হবে। সরকারের উচিৎ, ভারত সরকারের সাথে কথা বলে জলদি পেঁয়াজ আমদানির ব্যবস্থা করা। ’’

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান