বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়কের দায়িত্ব নিলেন বাংলাদেশ বেতারের ফারুক মাহবুবুর রহমান

সাতক্ষীরা জেলার ২০ লাখ মানুষের আশা-আকাঙ্খা ও আস্থার প্রতীক ঐতিহ্যবাহী সাতক্ষীরা প্রেসক্লাবের ভাবমূর্তি সমুজ্জ্বল রাখতে এবং ক্লাবকে গতিশীল করতে বাংলাদেশ বেতারের সাতক্ষীরা জেলা প্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ফারুক মাহবুবুর রহমান আহŸায়ক হিসেবে সাতক্ষীরা প্রেসক্লাবের দায়িত্বভার গ্রহণ করেছেন।

৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১১টায় তিনি দায়িত্বভার গ্রহণ করেন।

দীর্ঘ তিন বছর সাতক্ষীরা প্রেসক্লাব অকার্যকর থাকায়, জেলা সদরে কর্মরত এবং প্রেসক্লাবের সদস্য সাংবাদিকবৃন্দ পেশাগত দায়িত্ব পালনে নানারকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। সাতক্ষীরা প্রেসক্লাবে কোন কমিটি নেই। বিগত ২০২১ সালের ৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বাপি-সুজন পরিষদ জয়লাভ করে। ওই নির্বাচনে রামকৃষ্ণ কাশেম পরিষদ পরাজিত হয়। জয় লাভকরী বাপি-সুজন পরিষদ ৮ ফেব্রুয়ারি দায়িত্বভার গ্রহণ করে। বাপি – সুজন কমিটির মেয়াদ ২০২২ সালের ৮ ফেব্রুয়ারি শেষ হয়। কিন্তু কোন এক অজানা, অদৃশ্য কারণে বাপি-সুজন পরিষদ ক্ষমতা আঁকড়ে ধরে থাকে। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে পেশাদার সাংবাদিকরা।

উল্লেখ্য: সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী সুজনকে ওই কমিটি অব্যাহতি দেয়। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া পর সভাপতি মমতাজ আহমেদ বাপি আবার ছুটি নেন। মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর দীর্ঘদিন যাবত ওই কমিটির সদস্যগণ আর প্রেসক্লাবে যাতায়াত করেন না। বিগত চার মাস প্রেসক্লাবের কর্মচারীদের বেতন ভাতা বন্ধ।

এদিকে, গঠনতন্ত্র মোতাবেক সাতক্ষীরা নির্বাচিত প্রেসক্লাবের সভাপতি হিসেবে যিনি নির্বাচিত হয়ে দায়িত্বপ্রাপ্ত হন তার ছুটি নেওয়ার কোন বিধান নেই। আবার কমিটির সদস্যদের কর্তৃক আনীত অভিযোগে অব্যাহতিপ্রাপ্ত সাধারণ সম্পাদকের স্বপদে ফিরে আসার সুযোগ নেই।

সাতক্ষীরা প্রেসক্লাবের সাধারণ সদস্যরা গত দুই বছর ধরে ক্লাবের সুস্থ স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, নির্বাচন আয়োজন, ক্লাবকে গতিশীল করা, সদস্যদের প্রেসক্লাবে ওঠাবসা করার নিরাপদ পরিবেশ তৈরি করার আহবান জানান বাংলাদেশ বেতারের সাতক্ষীরা প্রতিনিধি, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক অর্থ সম্পাদক, মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শাহজাহান মাস্টারের জ্যেষ্ঠ পুত্র ফারুক মাহবুবুর রহমানের কাছে।
এরই প্রেক্ষিতে ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার সকাল ১১টায় তিনি সাতক্ষীরা প্রেসক্লাবের আহবায়কের দায়িত্বভার গ্রহণ করেছেন।

একই রকম সংবাদ সমূহ

ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা

স্বাস্থ্যসেবায় আধুনিক ও নিরাপদ লেনদেন ব্যবস্থা চালুর লক্ষ্যে ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ক্যাশলেসবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার

চোখের সামনে পৃথিবী আছে, কিন্তু সেই পৃথিবীর আলো ক্রমেই ঝাপসা হয়ে আসছেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।বিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব
  • টিটিসি অধ্যক্ষের সাথে সাতক্ষীরা জেলা যুব অধিকার পরিষদের মতবিনিময়
  • তায়কোয়ানডোয় ৩ স্বর্ণ ও ১ রৌপ্য, সাতক্ষীরার পদকজয়ীদের সংবর্ধনা
  • জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • সাতক্ষীরার তুজুলপুর বাজারে টাকা চোরদের বিচারের দাবিতে মানববন্ধন
  • শহীদ জাকারিয়া হত্যার খুনিদের বিচার বাস্তবায়নে কমিটি গঠন