বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এক দশক আগে শাহরুখকেও আটকে ছিলেন সমীর

ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) কর্মকর্তা সমীর ওয়াংখেড়ে এক দশক আগে বলিউড বাদশাহ শাহরুখ খানকেও ঝামেলায় ফেলেছিলেন।

২ অক্টোবর মাদক পার্টি থেকে তিনিই ছদ্মবেশে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছিলেন।
খবর আনন্দবাজার পত্রিকার।

মধ্য তিরিশের সমীর ছদ্মবেশে মুম্বাই থেকে গোয়াগামী সেই প্রমোদতরীতে ওঠেন। সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুধু আরিয়ানই নয়, অতীতে সমীরের জন্য সমস্যায় পড়েছিলেন শাহরুখ খান নিজেও?

এক দশক আগে বিদেশে পরিবারের সঙ্গে ছুটি কাটিয়ে দেশে ফিরছিলেন শাহরুখ। কিন্তু বিমানবন্দরে পা রাখতেই ঘটে বিপত্তি।
বলিউডের কিংকে আটকে দিয়েছিলেন শুল্ক বিভাগের কর্মকর্তারা।
সমীর তখন এনসিবির নন, শুল্ক বিভাগের ডেপুটি কালেক্টর ছিলেন।

বিমানবন্দরে শাহরুখকে আটকে রেখে দীর্ঘ সময় ধরে তাকে জিজ্ঞাসাবাদ করেন।

জানা যায়, হল্যান্ড ও লন্ডন থেকে অতিরিক্ত কেনাকাটা করে ফেলেছিলেন শাহরুখ এবং তার পরিবার।

২০টি ব্যাগ বোঝাই করে জিনিসপত্র নিয়ে এসেছিলেন তারা। নিয়ম ভেঙে পার পাননি স্বয়ং শাহরুখ। তখন দেড় লাখ টাকা জরিমানা দিতে হয়েছিল তাকে।

আপাতত আরিয়ানের জন্য বিশেষ কোনো ছাড় দেওয়া হয়নি। আর পাঁচজন অভিযুক্তের মতোই হাজতে দিন কাটছে তার। এক দশক আগে এবং পরে সমীর যে একই রকম একরোখা, তা আর বলার অপেক্ষা রাখে না।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে নির্বাচিত হলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড.বিস্তারিত পড়ুন

  • ড. খলিলুর রহমানকে প্রধানমন্ত্রীর অভিনন্দন
  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • বিশ্বকাপের ৪৮ দেশের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা
  • রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ এজেন্সির লাইসেন্স বাতিল
  • মালয়েশিয়া দিয়ে শুরু হবে প্রধানমন্ত্রীর বিদেশ সফর
  • অবশেষে কানাডার সদস্যপদ স্থগিত করল আইসিসি
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ২ কর্মদিবসে মিলবে মার্কিন অভিবাসী ভিসা
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • যুক্তরাষ্ট্র থেকে ৫০০ বিলিয়ন ডলারের পণ্য কিনবে ভারত: রুবিও
  • ভারত যা চাইবে তাই পাবে, আমি মোদির অনেক বড় ‘ভক্ত’: ডোনাল্ড ট্রাম্প
  • ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’ ধ্বনিতে মুখর মক্কা-মিনা