বৃহস্পতিবার, আগস্ট ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘এবার ভালোরকম খেলা হবে’

ভারতের পশ্চিমবঙ্গের আসানসোলের উপনির্বাচনে হুডখোলা গাড়িতে চড়ে মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন তৃণমূল কংগ্রেসের তারকা প্রার্থী শত্রুঘ্ন সিনহা।

এবার এই আসনের ফল নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বীরভূম জেলার তৃণমূল কংগ্রেস সভাপতি অনুব্রত মণ্ডল। খবর হিন্দুস্তান টাইমসের।

ঠিক কী বলেছেন অনুব্রত? সোমবার আসানসোলে আসেন তিনি। সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে এবার ভালোরকম খেলা হবে।

তিনি বলেন- ২০১৬, ২০১৯ ও ২০২১ সালে যা বলেছিলাম সেটিই হয়েছে। এবার তাই হবে। আড়াই লাখেরও বেশি ভোটে জিতবেন শত্রুঘ্ন সিনহা।

এ মন্তব্যের পর থেকেই তৃণমূল কংগ্রেসের কর্মী–সমর্থকরা স্লোগান তুলেছেন ‘খেলা হবে’।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, কেন আসানসোলে গেছেন অনুব্রত মণ্ডল? জানা যায়, আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য দায়িত্ব পেয়েছেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তাই এখানে তিনি ঘাঁটি করেছেন। সেখানে বেশ কয়েকজন বিধায়কদের সঙ্গে বৈঠকও করেছেন তিনি। প্রার্থীকে জেতাতে রণকৌশল ঠিক করছেন তিনি।

প্রসঙ্গত, এ কেন্দ্রে পর পর দুবার জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। তখন তিনি বিজেপিতে ছিলেন। এখন তিনি তৃণমূল কংগ্রেসে। এমনকি বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে প্রার্থী। আর তার ছেড়ে আসা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে বলিউড সুপারস্টার শত্রুঘ্ন সিনহাকে। এ আসনে আড়াই লাখেরও বেশি ভোটে জিতবেন শত্রুঘ্ন বলে দাবি করলেন অনুব্রত মণ্ডল।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা