সোমবার, সেপ্টেম্বর ১৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এমপিওভুক্তির দাবিতে সাতক্ষীরা অনার্স-মাস্টার্স শিক্ষক ফেডারেশনের স্মারকলিপি

সংশোধনাধীন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮,তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সারাদেশের অনার্স মাস্টার্স কোর্সে পাঠদানরত ৫৫০০ জন শিক্ষককে অন্তর্ভুক্তকরণ ও এমপিওভুক্তির দাবিতে জাতীয় সংসদে উপস্থাপনসহ কার্যকরি পদক্ষেপ গ্রহনের দাবিতে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা কমিটির নেতৃবৃন্দদের পক্ষ থেকে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবির বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহষ্পতিবার সকালে এমপি রবির বাসভবনে বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা কমিটির নেতৃবৃন্দদের উপস্থিত হয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

এসময় সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা কমিটির সদস্য সচিব ও সাতক্ষীরা সিটি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগ প্রভাষক আমিনুর রহমান, ফেডারেশনের প্রধান সমস্ময়কারী ও সাতক্ষীরা সিটি কলেজের মার্কেটিং বিভাগ প্রভাষক পবিত্র কুমার মন্ডলসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

স্মারকলিপির সূত্রে জানা যায়, ৩১৫টি এমপিওভুক্ত কলেজের অনার্স মাস্টার্স কোর্সে অধ্যয়নরত প্রায় ৩ লাখ ৫০ হাজার শিক্ষার্থীকে যে সব শিক্ষক দীর্ঘ ২৮ বছর থেকে পাঠদানরত তারা এখনও জনবল কাঠামোতে অন্তভুক্ত ও এমপিওভুক্ত হতে পারেনি। একই প্রতিষ্ঠানে ইন্টারমেডিয়েট ও ডিগ্রির শিক্ষকগণ সরকারী সুযোগসুবিধা এমপিও পেলেও অনার্স মাস্টার্স পর্যায়ে নিয়োগপ্রাপ্ত ৫৫০০ জন শিক্ষক চরম বৈষম্যের শিকার। ইতোপূর্বে প্রতিষ্ঠান থেকে নাম মাত্রা বেতন দেওয়া হলেও অন্যদিকে কোভিড ১৯-এর কারনে প্রতিষ্ঠান বন্ধ থাকায় নামমাত্রা দেওয়া বেতনটাও বন্ধ রয়েছে। যার অনার্স মাস্টার্স নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। এমতাবস্থায় অনার্স মাস্টার্স পর্যায়ে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা জনবল কাঠামোতে অন্তভুক্ত করে এমপিও প্রদান করলে লাখ লাখ গরিব ও মেধাবী শিক্ষার্থীরা টিউশন ফিস দেয়া থেকে রেহাই পাবে এবং শিক্ষকদের ও তাদের পরিবার পরিজনদের নিয়ে বেঁচে থাকা ও ভালভাবে জীবন যাপনের কাটার সুযোগ হতো।

সংশোধনাধীন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা ২০১৮,তে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বেসরকারি কলেজ সমূহে বৈধভাবে নিয়োগপ্রাপ্ত সারাদেশের অনার্স মাস্টার্স কোর্সে পাঠদানরত ৫৫০০ জন শিক্ষককে অন্তর্ভুক্তকরণ ও এমপিওভুক্তির দাবিতে জাতীয় সংসদে উপস্থাপনসহ কার্যকরি পদক্ষেপ গ্রহনের জন্য এমপির বরাবর স্মারকলিপি প্রদানসহ অনার্স মাস্টার্স এমপিওভুক্ত করণের জন্য মাননীয় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রীর কাছে জোর দাবি জানিয়েছেন বাংলাদেশ বেসরকারি কলেজ অনার্স মাস্টার্স শিক্ষক ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখা কমিটির নেতৃবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে সড়কের উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ধুলিহর-ব্রহ্মরাজপুরে ৯১৫ মিটার সড়কের উন্নয়নকাজ উদ্বোধন করলেন এমপি আব্দুল খালেক

সাতক্ষীরা সদর উপজেলার ৮ নম্বর ধুলিহর ইউনিয়নের অফিল সরদারের বাড়ি হতে দামারপোতাবিস্তারিত পড়ুন

৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা হয়নি: আইনমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দেশে কোনো গায়েবি মামলা দায়ের করা হয়নিবিস্তারিত পড়ুন

  • অপরাধ করলে রাজনৈতিক পরিচয় বিবেচনায় নেওয়া হবে না: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • বাকস্বাধীনতা নিশ্চিত ও হলুদ সাংবাদিকতা নিয়ন্ত্রণ জরুরি: সাতক্ষীরায় আইনমন্ত্রী
  • সাতক্ষীরার তালায় সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো বৃদ্ধের
  • ‘বর্তমান প্রেক্ষাপটেও অত্যন্ত প্রাসঙ্গিক খানবাহাদুর আহ্ছানউল্লার দর্শন’
  • সাতক্ষীরায় ট্রি অফ লাইফ সংস্থার উদ্যোগে পানিবন্দি ও অসহায় ৩হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
  • জাবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি মুন্না সাধারণ সম্পাদক শরিফুল
  • সাতক্ষীরা প্রি-ক্যাডেট স্কুলে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
  • জিএম নুর ইসলামের আত্মার মাগফিরাত কামনায় নাগরিক শোক সভা ও দোয়ানুষ্ঠান
  • আইনমন্ত্রীর সাতক্ষীরায় আগমনে ফুলের শুভেচ্ছা জানালেন আলহাজ্ব মোঃ আব্দুর রউফ
  • সাতক্ষীরায় চিরনিদ্রায় শায়িত সাংবাদিক শেখ আব্দুল আলীম
  • সাতক্ষীরা কুষ্ঠরোগ নিয়ে সাংবাদিকদের সাথে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত
  • সাতক্ষীরায় মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন