শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এলাকার উন্নয়নে আমি নিরলসভাবে পরিশ্রম করেছি : এমপি রবি

নিজস্ব প্রতিনিধি : দাখিল ২০২৩ সালের কৃতি শিক্ষার্থী ও হিফয সম্পন্নকারী ছাত্রদের মাঝে সনদ ও সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৯ আগস্ট) বেলা ১১টায় বাকালস্থ দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ আলিম মাদরাসার আয়োজনে আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক ও সাতক্ষীরা আহ্ছানিয়া মিশন আদর্শ আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মো. আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন,“আমি প্রায় ১০ বছরে আমার সাতক্ষীরা সদর নির্বাচনী এলাকার উন্নয়নে নিরলসভাবে পরিশ্রম করেছি। আমি সব সময় জনকল্যাণে কাজ করেছি। মানবতার ‘মা’ জননেত্রী শেখ হাসিনার সহযোগিতায় আমার সদর নির্বাচনী এলাকায় ব্যবক উন্নয়ন হয়েছে। আমি আশা করি মহান আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনা আমাকে আবারও বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় নমিনেশন দেবেন এবং আপনাদের দোয়া ও ভালবাসায় আমি আবারও জয়লাভ করবো ইনশাল্লাহ।

আগামীতে একটি সুন্দর সাতক্ষীরা গড়তে আমাকে সাতক্ষীরাবাসীর খুব প্রয়োজন। আমি জঙ্গি, মাদক ও সন্ত্রাস মুক্ত একটি নান্দনিক সাতক্ষীরা গড়তে চাই। শোকের মাসে ১৫ই আগস্টে শহিদ জাতির জনক বঙ্গবন্ধু ও তাঁর পরিবারসহ শোকাবহ আগস্টের সকল শহিদদের রুহের মাগফিরাত কামনা করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন এমপি রবি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় শুরা সদস্য অধ্যাপক শেখ মো. রফিকুল ইসলাম, সীমান্ত আদর্শ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আযিযুর রহমান প্রমুখ।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন-উর- রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ও সাপ্তাহিক ইচ্ছনদী পত্রিকার সম্পাদক মকসুমুল হাকিম, কাথন্ডা আলিম আমিনিয়া মাদরাসার সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার শেখ তহিদুর রহমান ডাবলু, দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ আলিম মাদরাসার প্রিন্সিপাল সোহেল বিন আকবর মাদানী, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ নড়াইল জেলা সভাপতি সুলতান মাহমুদ, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ সদর উপজেলা সভাপতি আব্দুল খালেক প্রমুখ।

শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আল-আমিন ও নাজিম মুতাসিম বিল্লাহ প্রমুখ। এসময় দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ আলিম মাদরাসার শিক্ষক ও শিক্ষার্থী এবং অভিভাবকরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন দারুলহাদীছ আহমাদিয়াহ সালাফিইয়াহ আলিম মাদরাসার শিক্ষক মুজাহিদুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

টানা বৃষ্টিতে জলাবদ্ধতার কবলে সাতক্ষীরা, জনভোগান্তি চরমে

দুই সপ্তাহের টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে পড়ছে সাতক্ষীরার বিস্তীর্ণ এলাকা এতে ভেঙে পড়েছে স্যানিটেশন ব্যবস্থা, ডুবে গেছে বাড়িঘর ও ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ, অচল হয়ে পড়া ড্রেনেজ ব্যবস্থা। অপরিকল্পিতভাবে মাছের ঘেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জলাবদ্ধতা নিরসনে ৫ দফা দাবিতে মানববন্ধন

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় জলবায়ু পরিবর্তনের প্রভাব পর্যবেক্ষণ ও তীব্র জলাবদ্ধতা নিরসনের দাবিতেবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ‘জুলাই শহিদ দিবস’ পালিত

সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ পালিতবিস্তারিত পড়ুন

  • ​সাতক্ষীরা মায়ের মন্দিরে ঢাক-ঢোলের আওয়াজে রথযাত্রা : ভক্তদের উপচে পড়া ভিড়
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব উপলক্ষে আলোচনা সভা
  • আবু সাঈদের স্মরণে সাতক্ষীরায় ১১ দলীয় জোটের র‍্যালি ও সমাবেশ
  • সাতক্ষীরা ধুলিহর-ব্রহ্মরাজপুর গার্লস হাইস্কুলে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস পালিত
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা ও কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠায় এডভোকিসি সভা
  • সাতক্ষীরায় পেশাজীবী চালকদের দক্ষতা ও সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন
  • ভূমিহীনদের জন্য বিনা মূল্যে চিকিৎসার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন
  • সাতক্ষীরায় বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক ‘সিটিজেন্স রিপোর্ট কার্ড’ কার্যক্রমের অবহিতকরণ সভা
  • খুলনায় সাংবাদিকদের লক্ষ্য করে গুলি: সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের উদ্বেগ
  • সাতক্ষীরায় হুসেইন মুহম্মদ এরশাদ এঁর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠান
  • বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ ইউনিয়ন কমিটি গঠনের লক্ষ্যে আলোচনা সভা
  • নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্য জামায়াতপন্থী সেজে চাঁদাবাজী