শনিবার, জুন ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসিতে বিজ্ঞান বিভাগে কলারোয়া উপজেলায় প্রথম ফারজানা আফরিন

যশোর শিক্ষা বোর্ডের ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় ফারজানা আফরিন বিজ্ঞান বিভাগে সাতক্ষীরার কলারোয়া উপজেলায় মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে। সে সর্বোচ্চ ১২৪৪ নম্বর পেয়ে এ কৃতিত্ব অর্জন করেছেন।

কলারোয়া সরকারি জি.কে.এম.কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী ফারজানা আফরিন কলারোয়া বাজারের মহাব্বত হোটেলের স্বত্বাধিকারী মো. মহব্বত আলী মোল্লা ও আনজুয়ারা খাতুনের ছোট মেয়ে। সে পৌরসদরের গদখালী গ্রামের বাসিন্দা।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুর রব জানান, ‘এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ফারজানা আফরিন ১২৪৪ নম্বর পেয়েছে। এটিই কলারোয়া উপজেলার মধ্যে সবচেয়ে সর্বোচ্চ ও সেরা নম্বর। অনেক মেধাবীদের পিছনে ফেলে আমার স্কুলের ছাত্রী ফারজানা আফরিনের কৃতিত্বপূর্ণ রেজাল্টে আমরা গর্বিত।’

ফারজানা আফরিনের পরিবার সূত্রে জানা যায়, ইতোপূর্বে সে পিইসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

ফলাফলের বিষয়ে ফারজানা আফরিন জানান, ‘আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত, আমার এই সফলতার পেছনে আমার আব্বুর অক্লান্ত প্রচেষ্টা এবং জন্মদাত্রী মা-ই সবচেয়ে মানসিক সাপোর্ট দিয়েছিলেন। সেই হাতেখড়ি থেকেই মা সবসময় উৎসাহ জুগিয়েছেন। এছাড়াও শিক্ষকমন্ডলী এবং বিশেষ কিছু মানুষের অনুপ্রেরণা সবসময় আমাকে উজ্জীবিত করেছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।’

নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে ফারজানা আফরিন বলেন, ‘বড় হয়ে আমি যোগ্য চিকিৎসক হতে চাই, বাকিটা আল্লাহ ভরসা। তবে যে পেশাতে থাকি না কেনো, নিজের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা থেকে মানুষের কল্যাণে কাজ করবো। সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন এবং পরিচালনা ও রক্ষণাবেক্ষণ (O&M) বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় নবনির্মিত সুপেয় পানি সরবরাহ ব্যবস্থা পরিদর্শন, পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবংবিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স (ToT) কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়ায় স্কুল শিক্ষকদের অংশগ্রহণে ট্রেনিং অব ট্রেইনার্স কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় মৎস্য চাষিদের মাঝে প্রদর্শনী উপকরণ বিতরণ
  • সাতক্ষীরার গ্রাহকরা ১ ইউনিট বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হলে বাঁচবে ৩০৪ কোটি টাকা
  • কোরআনের পাখিদের নিয়ে দৈনিক নতুন সূর্য’র ৭ম বর্ষ পদার্পণ অনুষ্ঠান পালিত
  • কলারোয়ার কেঁড়াগাছিতে গরুর খামার আগুনে পুড়ে ভস্মীভূত
  • কলারোয়ায় ফুটবলারদের নতুন দুটি ফুটবল দিলো সাতক্ষীরা জেলা ফুটবল এ্যাসোসিয়েশন
  • কলারোয়ায় জাতীয় ফল কাঁঠালের আশানুরুপ ফলন
  • কলারোয়ায় ডোবা থেকে যুবকের মরদেহ উদ্ধার
  • শিক্ষার্থীদের ক্রীড়ামুখী করতে হবে: সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় নতুন পানি সরবরাহ ব্যবস্থার উদ্বোধন
  • খুলনার বিভাগীয় সমাবেশ সফল করতে কলারোয়ায় জামায়াতের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
  • রেল যোগাযোগের আওতায় আসছে সাতক্ষীরাসহ ১০ জেলা
  • কলারোয়ায় স্কাউটস’র নির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত