শুক্রবার, অক্টোবর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

এসএসসি’তে ৭ম বারের মতো জেলার শ্রেষ্ঠ নবারুন উচ্চ বালিকা বিদ্যালয়

সাতক্ষীরার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়টি অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে। এবারেও সাতক্ষীরা জেলার মধ্যে এসএসসি পরীক্ষায় ৭ম বারের মতো নবারুণ উচ্চ বালিকা বিদ্যালয়ে অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে।
২০২২ সালের এসএসসি পরীক্ষায় জেলার বেসরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়গুলোর মধ্যে এ বিদ্যালয়ের ফলাফল শ্রেষ্ঠ। এবার ১১৮ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৬ জন। এর মধ্যে একজন শিক্ষার্থী ইন্তেকাল করেছেন ওপর জন পরিক্ষায় অংশ গ্রহণ করেননি। ফলে পাশের হার দাঁড়িয়েছে ৯৯ শতাংশে।
জেলার বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের তুলনায় সব চেয়ে বেশি শিক্ষার্থী নিয়ে বিদ্যালয়টি পরিচালিত হচ্ছে। ১১শ ৯৮ জন ছাত্রী নিয়ে ক্লাস চলছে এবং ৪৬ জন শিক্ষক ও কর্মচারী বিদ্যালয়টির উন্নয়নে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। এছাড়া জেলা ও উপজেলার মধ্যে ২০১৬ সাল থেকে ২০২২ পর্যন্ত ৭ম বারের মতো শতভাগ পাশ করার অভূতপূর্ব সাফল্য ধরে রেখেছে।
বিদ্যালয়ের অভিভাবকরা জানান, বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে আব্দুল মালেক গাজী দায়িত্ব গ্রহণের পর থেকে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তাসহ পড়ালেখার সুষ্ঠু পরিবেশে ফিরে এসেছে। অভিভাবকদের দাবি, বিদ্যালয়ের শিক্ষার মান আরো উন্নত করতে সংশিষ্ট কর্তৃপক্ষ ও জেলা শাসনের সহযোগিতা য়োজন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক গাজী জানান, আমার সকল শিক্ষার্থীদের আমি শৃঙ্খলার মধ্যে রাখি।আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থীদের এ ফলাফল অর্জন হয়েছে ম্যানেজিং কমিটি, শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের যৌথ চেষ্টায়। আমরা বিদ্যালয়ের নিজস্ব খরচে নিয়মিত ক্লাস টেস্ট পরীক্ষা নিয়েছি। আমাদের শিক্ষকরা সকল দুর্বল শিক্ষার্থী জন্য বিশেষ ক্লাস নিয়েছে। প্রতিটি ক্লাস আন্তরিকতার সাথে নেওয়ায় এবং অভিভাবকদের সাথে নিয়মিত যোগাযোগ ও অভিভাবক সমাবেশ করেছি ফলে আমাদের এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

ঘর হারিয়ে খাদ্য অধিকারও হারাচ্ছে সাতক্ষীরার বাস্তুচ্যুত মানুষ খানি-র গবেষণা

ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ও তীব্র নদীভাঙনে ভিটেমাটি হারিয়ে সাতক্ষীরা শহরের বস্তিতে আশ্রয় নেওয়াবিস্তারিত পড়ুন

প্রণোদনায় বাড়ছে সাতক্ষীরায় আমন আবাদ : সবুজের মাঝে উঁকি দিচ্ছে কৃষকের স্বপ্ন

আব্দুর রহমান, সাতক্ষীরা: জলাবদ্ধতা হ্রাসসহ বৃষ্টিপাতের ভারসাম্য বজায় থাকায় চলতি মৌসুমে সাতক্ষীরাসহবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জাপার সভাপতির সুস্থতা কামনায় জেলাবাসীর কাছে দোয়ার আহ্বান

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা জেলা জাতীয় পার্টির (জাপা) সভাপতি বর্ষীয়ান রাজনীতিবিদ শেখ আজহারবিস্তারিত পড়ুন

  • রবীন্দ্রনাথের গ্রাফিতিতে কালি লেপনের প্রতিবাদে সাতক্ষীরায় সমাবেশ
  • সাতক্ষীরায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‍্যালি, আলোচনা ও মহড়া
  • সাংবাদিক সুজন ও সুজয়ের মায়ের মৃত্যুতে সাতক্ষীরা সাংবাদিক কেন্দ্রের শোক
  • কপ৩১-কে সামনে রেখে সাতক্ষীরায় জলবায়ু পদযাত্রা : ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিতের দাবি
  • সাতক্ষীরায় মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা
  • জি এম কাদেরের বাসায় হামলা-ভাঙচুরের ঘটনায় সাতক্ষীরা জাতীয় পার্টির উদ্বেগ
  • সাতক্ষীরায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স
  • পূজাকে ঘিরে সাতক্ষীরায় পুলিশের বিশেষ চেকপোস্ট, ১১ দিনে আটক ১৪৮ যানবাহন
  • সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী স্কুলশিক্ষিকা নিহত
  • সাতক্ষীরায় সারের ডিলারশিপ নিয়ে রেজাউল ইসলামের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ
  • সাতক্ষীরায় কিশোর গ্যাংয়ের হামলায় ২ নারীসহ আহত ৩
  • জাসদ সাতক্ষীরা জেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত : অধ্যাপক ইদ্রিস আলী সভাপতি, দিদারুল আলম হেলাল সম্পাদক