শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনার মাঝে এ যেন এক স্বপ্নের প্রেম কাহিনি! (ভিডিও)

করোনাভাইরাসের জেরে মানুষের জীবনে অনেক পরিবর্তন এসে গিয়েছে। অনেকেই যেমন প্রিয়জনকে হারিয়েছেন, তেমন অনেকেই আবার প্রিয়জনের পাশে থাকার গুরুত্ব নতুন করে উপলব্ধি করেছেন। যেমন কার্লোস এবং গ্রেস। যাদের ভালবাসার কাহিনি এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

টেক্সাসে সান অ্যান্টোনিও-র করোনার মহামারির মাঝেই চার হাত এক করার কথা ভেবেছিলেন কার্লোস মুনিজ এবং গ্রেস। কিন্তু বিয়ের কিছু দিন আগেই কার্লোসের করোনা ধরা পড়ে। ভর্তি হন শহরের মথোডিস্ট নামে এক হাসপাতালে। কিন্তু সেখানে তার অবস্থার কোনও উন্নতিই হচ্ছিল না, এক সময় তিনি আইসিইউতে চলে যান।

এই পরিস্থিতিতেও গ্রেস সব সময় কার্লোসের পাশে ছিলেন, তাকে সাহস জুগিয়েছেন।

প্রায় মাস খানেক করোনার সঙ্গে লড়াইয়ের পর কার্লোসের কোভিড টেস্ট নেগেটিভ আসে। তখনই তারা সিদ্ধান্ত নেন বিয়েটা সেরে নেবেন। কিন্তু হাসপাতাল থেকে তখনও ছাড়া পাওয়ার কোনও সম্ভাবনাই ছিল না কার্লোসের, শারীরিক অবস্থার ততখানি উন্নতি হয়নি। এমন পরিস্থিতিতে হাসপাতালের কর্মীরাই ত্রাতার ভূমিকায় এগিয়ে আসেন।

সব দায়িত্ব তারাই নিজেদের কাঁধে তুলে নেন।
স্বাভাবিক পরিস্থিতিতে যেভাবে বিয়ে হওয়ার ছিল, সে ভাবে না হলেও যতটা সম্ভব আয়োজন করেন হাসপাতাল কর্মীরা। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে, বিয়ের পোশাকে করিডর দিয়ে এগিয়ে আসেছেন গ্রেস। আর বেডে শুয়ে থাকা কার্লোসের সঙ্গে হাসপাতালের মধ্যেই বিয়ে সারছেন। এমনকি বিয়ের কেক-এরও আয়োজন করা হয়।

শনিবার পোস্ট হওয়া ভিডিওটি দেখে নেটিজেনরা গ্রেস ও কার্লোসের প্রেম এবং হাসপাতাল কর্মীদের এই উদ্যোগের প্রশংসা করেছেন।

ভিডিও দেখতে ক্লিক করুন

https://youtu.be/7iInDNnslVk

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের