শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গুগল ম্যাপে ধরা পড়ল স্ত্রীর পরকীয়া, অতঃপর…

রাস্তা খুঁজে বের করতে কিংবা অচেনা পথ চিনে নিতে গুগল ম্যাপের গুরুত্ব অনস্বীকার্য। কিন্তু এই গুগল ম্যাপ স্ট্রিট ভিউ নেভিগেশন অ্যাপ ব্যবহার করে এক ব্যক্তি নিজের স্ত্রীকে পরকীয়া করার সময় হাতে-নাতে ধরতে সক্ষম হয়েছেন।

ঘটনাটি পেরুর রাজধানী লিমার। সম্প্রতি এক ব্যক্তি গুগল ম্যাপে সার্চ করছিলেন কীভাবে লিমার একটি জনপ্রিয় ব্রিজে কম সময়ে পৌঁছে যাওয়া যায়।

ম্যাপে তার সামনে ভেসে ওঠে বেশ কয়েকটি রাস্তা। শুধু তো রুট নয়, এই ম্যাপে সেসব পথঘাটের নানা ছবিও দেখে নেয়া যায়। রাস্তা খুঁজতে গিয়ে তেমনই একটি ছবিতে গিয়ে চোখ আটকে যায় ওই ব্যক্তির।

ছবিতে এক ব্যক্তিকে নীল জিনস এবং সাদা টি-শার্ট পরে রাস্তার ধারে একটি বেঞ্চে শুয়ে থাকতে দেখা যাচ্ছে।

তবে সে একা নয়। সাদা-কালো পোশাক পরা এক নারীর কোলে মাথা রেখে শুয়ে আছে সে।
ছবিটি দেখেই ওই ব্যক্তি চিনে ফেলেন ছবির নারীকে। জুম ইন করে দেখেন সেই নারী আর কেউ নন, তারই স্ত্রী। এভাবে গুগল ম্যাপে স্ত্রীর পরকীয়ার কথা জানতে পেরেই বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়ে ফেলেন তিনি।

বিচ্ছেদের পর নিজেই স্ত্রীর সেই ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন ওই ব্যক্তি।
সূত্র: এক্সপ্রেস ইউকে।

একই রকম সংবাদ সমূহ

সৌদি আরবের বিমানবন্দরে হামলার কঠোর নিন্দা জানাল বাংলাদেশ

সৌদি আরবে বিমানবন্দরসহ বেসামরিক স্থাপনায় হুথিদের সাম্প্রতিক হামলার কঠোর নিন্দা জানিয়েছে বাংলাদেশ।বিস্তারিত পড়ুন

নিদালের মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে যুক্তরাষ্ট্র, কেন এমন সিদ্ধান্ত?

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে ১৩ জন নিরস্ত্র সেনাকে নির্বিচারেবিস্তারিত পড়ুন

গাজাবাসীদের পক্ষে লড়াই করা শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই

গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে চিহ্নিত করা জাতিসংঘের তদন্ত কমিশনের নেতৃত্ব দিয়েছিলেনবিস্তারিত পড়ুন

  • ১৬ বছরের নির্যাতন-নিপীড়ন গুম-খুনের চিত্র তুলে ধরলেন আইনমন্ত্রী
  • বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার আর নেই
  • পোস্টাল ভোটিং শুরু করতে বাংলাদেশের সহায়তা নেবে নেপাল
  • বিদায়ী ম্যাচে হলুদ-লালকার্ড ও বল পেলেন মেসি!
  • ইতালিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ বিদেশি কর্মী নেওয়ার ঘোষণা, আবেদন যেভাবে
  • সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য না দি‌লে ভিসা প্রত্যাখ্যান হ‌তে পা‌রে : মার্কিন দূতাবাসের বার্তা
  • চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
  • ট্রাম্পের নৈশভোজের উচ্ছ্বসিত ছবি প্রকাশ করলেন প্রধানমন্ত্রী
  • শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়তে এক মঞ্চে মেলানিয়া ট্রাম্প ও জুবাইদা রহমান
  • মক্কার মসজিদে আত্মঘাতী হামলার ভুয়া খবর, আটক ১
  • ৭ মাসে বিদেশে গেছে ৪ লাখ ৩৪ হাজার কর্মী : প্রবাসী কল্যাণমন্ত্রী
  • হজযাত্রীদের জন্য এক প্যাকেজে সব সেবা, নতুন উদ্যোগ সৌদি আরবের