শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনায় তালা হাসপাতালের নার্সের মৃত্যুতে সিভিল সার্জনের শোক

তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স মর্জিনা খাতুন করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত সাড়ে ৯টার দিকে মৃত্যুবরণ করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নালিল্লাহে রাজিউন)।

তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হোসাইন শাফায়েত।

প্রয়াত নার্স মর্জিনা খাতুন ১৯৮৬ সালে সরকারি চাকুরীতে নার্স হিসাবে যোগদান করেন। তিনি সম্প্রতি নার্সিং সুপারভাইজার হিসাবে পদোন্নতিপ্রাপ্ত হন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। তিনি তালা উপজেলার বরুইহাটি গ্রামের ইউসূফ আলীর স্ত্রী।

এক শোকবার্তায় সাতক্ষীরা সিভিল সার্জন ডাক্তার হোসাইন শাফায়েত বলেন, ‘করোনা যোদ্ধা নিবেদিতপ্রাণ এই স্বাস্থ্যকর্মীর মৃত্যুতে জেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করছি ও তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি।’

তিনি আরো বলেন, ‘অত্যন্ত দু:খের সাথে জানাচ্ছি যে, তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নবপদায়নকৃত নার্সিং সুপারভাইজার মর্জিনা খাতুন করোনা আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্নাইলাইহির রাজিউন)। জেলা স্বাস্থ্যবিভাগ তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং তার সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন।’

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় ‘অধিকার’র ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

দেশের অন্যতম শীর্ষস্থানীয় মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় এক বর্ণাঢ্যবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ

সাতক্ষীরা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে অত্যন্ত জাঁকজমকপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে কৃতি শিক্ষার্থীবিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের রিফ্রেশার প্রশিক্ষণ

সাতক্ষীরায় মানব পাচার প্রতিরোধে সক্রিয় কর্মী দলের দিনব্যাপী রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের পিতৃভিটায় সুরের আবাহন: উথলীতে শ্রদ্ধা ও আনন্দে মহালয়া উদযাপিত
  • সাতক্ষীরার তালায় জব ফেয়ার মেলা, চাকরির নিশ্চয়তা পেলেন ১৫ তরুণ-তরুণী
  • সাতক্ষীরায় সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেক বিতরণ
  • সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যদের পরিচিতি সভা ও শপথ গ্রহণ
  • ইসলামী ব্যাংক হাসপাতালে স্বাস্থ্যসেবায় ক্যাশলেস পেমেন্ট বিষয়ক আলোচনা সভা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরের সুনীল চোখের আলো ফেরাতে চান, সামর্থ্য নেই চিকিৎসার
  • সাতক্ষীরার শাঁখরা-কোমরপুর বেইলি ব্রিজের সংস্কার কাজের উদ্বোধন
  • সাতক্ষীরায় কলেজ ছাত্র জাকারিয়া হত্যায় গ্রেপ্তারকৃত নাহিদ ও শিপন ৫ দিনের রিমাণ্ডে
  • সাতক্ষীরার বি.ডি.এফ প্রেসক্লাবে নতুন সদস্যপদের ফরম বিতরণ ঘিরে উৎসবমুখর পরিবেশ
  • নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
  • বিলিভার্সের গ্র্যান্ড ওপেনিংয়ে সাতক্ষীরার শোরুমে ভাগ্য খুলল শ্যামনগরের জাহাঙ্গীর আলমের, পেলেন আইফোন
  • সাতক্ষীরায় অসচ্ছল-মেধাবী শিক্ষার্থীদের ব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণ দিলো রোটারী ক্লাব