বুধবার, সেপ্টেম্বর ১৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

করোনা টিকা না নিলে মিলবে না হজের অনুমতি

এবছর সৌদি আরবে হজে যেতে হলে আগে থেকেই করোনাভাইরাসের টিকা নিতে হবে। নাহলে প্রবেশের অনুমতি দেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গত সোমবার সৌদি আরবের ওকাজ পত্রিকায় এ খবর প্রকাশ হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

সৌদি স্বাস্থ্যমন্ত্রীর সই করা এক আদেশের বরাতে বলা হয়েছে, যারা হজ করতে চান তাদের জন্য করোনা ভ্যাকসিন বাধ্যতামূলক। এটি এবছর হজের অনুমতি পাওয়ার অন্যতম প্রধান শর্ত হবে বলেও জানানো হয়েছে ওই আদেশে।

শুধু হজযাত্রীরাই নন, চলতি বছর হজে যেসব স্বাস্থ্যকর্মী দায়িত্ব পালন করবেন, তাদের জন্যেও করোনাভাইরাসের টিকা গ্রহণ বাধ্যতামূলক বলে জানিয়েছেন সৌদি স্বাস্থ্যমন্ত্রী ড. তৌফিক আল-আরাবিয়া।

তিনি বলেছেন, হজের সময় মক্কা ও মদিনায় যারা স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন, আগে থেকেই তাদের পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। এজন্য হজ এবং ওমরাহর সময় একটি বিশেষ কমিটি গঠন করা হবে, যাতে সেখানে কর্মরত স্বাস্থ্যকর্মীদের বাধ্যতামূলক টিকাগ্রহণ নিশ্চিত করা যায়।

মঙ্গলবার সৌদি স্বাস্থ্যমন্ত্রীর মুখপাত্র ড. মোহাম্মদ আল আবদুল্লাহ আলী বলেছেন, যারা ইতোমধ্যে করোনা টিকা নিয়েছেন এবং তাদের মধ্যে যদি রোগপ্রতিরোধ ক্ষমতা তৈরি হয়ে যায়, তাহলে সেসব লোকের সংস্পর্শে যাওয়া ব্যক্তিদের কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।

সামর্থ্য থাকা মুসলিমদের জন্য জীবনে অন্তত একবার হজ পালন ফরজ। এই হজ থেকেই প্রতিবছর বিপুল অর্থ আয় করে সৌদি সরকার।

তবে প্রাণঘাতী করোনাভাইরাস ছড়িয়ে পড়ায় গত বছরের মার্চে ওমরাহ পালন স্থগিত করে দেশটি। একই কারণে মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশ হজও গতবার সীমিত আকারে পালিত হয়েছে।

অন্য বছরগুলোতে যেখানে ২০ লাখের বেশি মানুষ হজ করতে মক্কায় যান, সেখানে গত বছর অনুমতি পেয়েছিলেন মাত্র এক হাজারের মতো। সৌদি আরবের বাইরের কেউ গত বছর হজ করার অনুমতি পাননি।

প্রায় আট মাস বন্ধ থাকার পর গত ৪ অক্টোবর থেকে কঠোর স্বাস্থ্যবিধি অনুসরণের শর্তে ফের ওমরাহ শুরু হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বাণিজ্যে ভারতকে পেছনে ফেলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম অংশীদার এখন যুক্তরাষ্ট্র

ভারতের সঙ্গে বাণিজ্য হ্রাস এবং মার্কিন পণ্যের আমদানি নাটকীয়ভাবে বৃদ্ধি পাওয়ার ফলেবিস্তারিত পড়ুন

আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে ট্রাম্প, ক্ষুব্ধ যুক্তরাজ্য

ডাবলিন সফরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আয়ারল্যান্ডকে একীভূত করার পক্ষে মন্তব্য করেছেন।বিস্তারিত পড়ুন

ভারত থেকে নিজের মল-মূত্র সঙ্গে নিয়ে রাশিয়া ফিরবেন পুতিন!

ভারত সফর শেষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ব্যবহৃত বর্জ্য বা মল-মূত্র সিলগালাবিস্তারিত পড়ুন

  • ব্রিকসের যৌথ ঘোষণায় ঐকমত্য, সব ধরনের আগ্রাসনের নিন্দা
  • ইয়েমেনের লোহিত সাগর উপকূলের পূর্ণ নিয়ন্ত্রণ নিল হুতিরা
  • সাত বছর পর ভারতে যাচ্ছেন শি জিনপিং, কাটল কূটনৈতিক জল্পনা
  • যেসব অভিযোগের ভিত্তিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
  • হামলার ঘটনায় ইতালিতে মামলা করলেন বাঁধন
  • জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব নিলেন খলিলুর রহমান
  • ইতালিতে বাঁধনের ওপর হামলা-হেনস্তায় জড়িত কয়েকজনের পরিচয় মিলল
  • যুক্তরাষ্ট্রে প্লেন বিধ্বস্ত, অনেকে হতাহত
  • ‘আজও বিশ্বাস হয় না, তুমি নেই’, সালমান শাহ স্মরণে শাবনূর
  • মাত্র ৭৮ কোটি টাকায় বিক্রি হচ্ছে দ্বীপ, সঙ্গে দুর্গ
  • কলকাতায় রাস্তায় রাত কাটাচ্ছেন বাংলাদেশিরা
  • নেপালে বন্যার ১০ দিন পর ধ্বংসস্তূপ থেকে দুজন জীবিত উদ্ধার