শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আউশ আবাদে দুর্ভোগে কৃষকরা

বর্ষাকালেও অনেকটা অনাবৃষ্টির দরুণ পানির অভাবে ফসলী মাঠের আউশ ধানের আবাদে চরম দুর্ভোগের রয়েছেন কৃষকরা। ফলে বাধ্য হয়ে সেচের উপর নির্ভর করে আউশ আবাদ করতে হচ্ছে। আবহওয়ার বিরূপ প্রতিক্রিয়ায় মৌসুমি বৃষ্টির অভাবের প্রভাব গিয়ে পড়েছে কৃষক পর্যায়ে। সব থেকে বেশি প্রভাব পড়ছে আউশ ধানের আবাদে। পানির অভাবে কৃষক তার কাঙ্খিত ফসল ফলানো থেকে পিছিয়ে পড়ছেন। যার প্রভাব পড়তে পরে দেশের উপর।

সাতক্ষীরার কলারোয়ার প্রায় প্রতিটি মাঠে এমন চিত্র দৃশ্যমান। আউশ ধানের আবাদ মূলত বর্ষা মৌসুমে হয়ে থাকে। বৃষ্টির পানির ফলে সেচ দিতে হয় না, এতে খরচও অনেকটা কমে যায়। কিন্তু বর্তমানে পানির অভাবে কৃষক আউশ ধানের আবাদ নিয়ে চিন্তিত। শুধু ধান নয় প্রতিটি ফসলের একই অবস্থা, পানির অভাবে নির্জিব প্রায়।

কৃষকরা জানিয়েছেন, আউশ আবাদে পূর্বে জমি তৈরীর জন্য পর্যাপ্ত পরিমানে পানির প্রয়োজন পড়ে। এজন্য সেচের পানি যথেষ্ট নয়। বর্ষা মৌসুমেও আশানুরূপ বৃষ্টি না হওয়ায় কৃষক তার কাঙ্খিত ফলনের জন্য বাধ্য হয়ে সেচের পানি দিয়ে কোন রকমে জমি তৈরীতে ব্যস্ত।

জানা গেছে, অন্যান্য মাঠের মতো কলারোয়ার জয়নগরের মাঠে বিএডিসির সেচ প্রকল্পের ব্যবস্থা রয়েছে। নদীর পানির ব্যবহার করা যাচ্ছে না লোনার পানির কারণে। তাই ভূগর্ভের পানির ব্যবহারই একমাত্র উপায়। কিন্তু তা প্রয়োজনের তুলনায় যথেষ্ট নয়। শুধু তাই নয় বিদ্যুত বিভ্রাটের কারণে সেচ কার্যেও বিঘ্ন ঘটছে।

ভুক্তভোগি কৃষকরা আরো জানান, কলারোয়ার প্রায় প্রতিটি মাঠের চিত্র এখন প্রায় একই। পানির অভাবে কৃষক আউশের আবাদ নির্বিঘ্নে করতে পারছেন না।

জয়নগরের কৃষক তরিকুল ইসলাম জানান, ‘তিনি ২ বিঘা জমিতে এবার আউশ ধানের আবাদ করছেন। অনাবৃষ্টির প্রতিকুলতা কাটিয়ে ধানের ফলন যে কেমন হবে সেই চিন্তায় রয়েছেন। বৃষ্টি না হলে চরম অবস্থার সম্মুখিন হতে হবে কৃষকদের।’

আরেক কৃষক মহানন্দ দাস জানিয়েছেন, ‘তিনিও ২ বিঘা জমিতে আউশ ধান রোপনের জন্য জমি তৈরি করছেন। তবে পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় সেচের উপর নির্ভর করতে হচ্ছে।’

কলারোয়া উপজেলা কৃষি অফিসার শুভ্রাংশু শেখর দাস জানান, ‘এ বছর বৃষ্টি কম হওয়ায় স্বাভাবিকভাবে কৃষকরা দুশ্চিন্তাগ্রস্থ, পর্যাপ্ত সেব ব্যবস্থা থাকায় ফলন ভালোই হবে বলে আশা করি। এ বছর আউশ ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১৭৫ হেক্টর জমিতে।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব