বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আদালতে মামলা চলাকালে কৃষকের জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিনিধি: কলারোয়ায় আদালতে মামলা চলাকালে এক নিরহ কৃষকের সাড়ে ৪ বিঘা জমি দখল করে নেয়ার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে-রোববার (২৮ জানুয়ারী) সকালে উপজেলার সিংলাল গ্রামে।

ক্ষতিগ্রস্ত কৃষক মৃত আয়নুল ইসলাম দফাদারের ছেলে সাজমুল ইসলাম জানান-তার পিতার পৈত্রিক জমি একই গ্রামের মিলন হোসেন, মোস্তাফিজুর রহমান, শিমুল হোসেন, আজিজুল ইসলাম, শহিদুল ইসলাম, আমিরুল
ইসলাম, আহম্মাদ আলী, আজমল হোসেন, আফজাল হোসেন, মিন্টু দফাদার, আসিফ হোসেন গন দলবদ্ধ হয়ে লাঠিসোটা নিয়ে সাড়ে ৪ বিঘা জমি দখল করে নেয়।

তিনি আরো বলেন-মৃত আয়নুল দফাদারের প্রথম স্ত্রীর নিকট হতে মিলন হোসেন গং ১৮৮ দাগের মধ্যে ৩বিঘা জমি ক্রয় করেন। অথচ ১০দাগে জোরপূর্বক সাড়ে ৪ বিঘা জমি তারা দখল করে নিয়েছে।

রোববার (২৮ জানুয়ারী) সকালে তারা লাঠিসোটা নিয়ে দলবদ্ধ হয়ে ওই জমিতে ধান চাষ করে। এ বিষয় নিয়ে সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে গত ২৩জানুয়ারী-২৪ তারিখে ১৪৫ধারা মতে একটি মামলা
(পিটিশন নং-১৪০/২৪ কলা) চলমান রয়েছে।

আদালত কলারোয়া থানার অফিসার ইনচার্জকে ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছেন। তার পরেও সেই জমি দখল করে ধান রোপন করেছে প্রতিপক্ষরা। অভিযুক্ত মিলন হোসেনে গং এর ফোন নম্বর না থাকায় তাদের মন্তব্য নেয়া সম্ভব হয়নি। এদিকে নিরহ কৃষক সাজমুল হোসেন
ন্যায় বিচার পাওয়ার জন্য জেলা পুলিশ সুপার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় খালের কচুরিপানা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন

​সাতক্ষীরার কলারোয়ায় কৃষি বিপ্লব ও জলাবদ্ধতা নিরসনে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গৃহীত হয়েছে।বিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবকে নাগরিক সংবর্ধনা

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক জননেতা হাবিবুল ইসলাম হাবিবকে জেলা নাগরিক অধিকার ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাজী কল্যাণ সংস্থার মতবিনিময় সভা

সাতক্ষীরায় আগামি ২২ আগস্ট অনুষ্ঠিতব্য হাজী সম্মেলন উপলক্ষ্যে কলারোয়ায় মতবিনিময় সভা অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার সরসকাটি গার্লস হাইস্কুলের প্রধান শিক্ষক অমলেন্দু বাবুর বিদায় সংবর্ধনা
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শন
  • কলারোয়ায় এসএসসি ফলাফলে শীর্ষে সরকারি জিকেএমকে পাইলট হাইস্কুল
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে ৮ পরীক্ষার্থীর জিপিএ-৫ লাভ, পাশের হার শতকরা ৮৩ ভাগ
  • কলারোয়ায় সততা স্টোর উদ্বোধন
  • কলারোয়া সরকারি পাইলট হাইস্কুলের ফুটবল মাঠ ব্যাবস্থাপনা কমিটির সভা
  • কলারোয়ায় রাস্তা উদ্বোধন ঘিরে জামায়াতের বিক্ষোভ, পরে বিএনপির উদ্বোধন ও বৃক্ষরোপ
  • আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির
  • মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক
  • কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১
  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা