বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আর্সেনিক ঝুঁকিমুক্ত ইউনিয়ন কুশোডাঙ্গা

নিজস্ব প্রতিনিধি : কলারোয়ায় জিওবি ইউনিসেফ প্রকল্পের আর্সেনিক ঝুঁকি নিরসণে কমিউনিটির সক্ষমতা বৃদ্ধি এবং সকলের জন্য নিরাপদ পানি নিশ্চিতকরণ প্রকল্পের ইউনিয়ন ফেইজ আউট মিটিং অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকাল ১০ টায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এবং এনভায়রনমেন্ট এন্ড পপুলেশন রিসার্চ সেন্টার (ইপিআরসির) আয়োজনে ২ বছর মেয়াদী প্রকল্পের সার্বিক আলোচনা সভা শেষ হয়। ফেইজ আউট-মিটিং সভায় (ইপিআরসি) এরিয়া ম্যানেজার আহসান কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার জহুরুল ইসলাম।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা জনস্বাস্থ্য সহকারী ইঞ্জিনিয়ার মুনিরুজ্জামান, ইপিআরসি প্রোগ্রাম পরিচালক তোফায়েল আহমেদ। এসময় উপস্থিত ছিলেন ইপিআরসি প্রকল্প মনিটারিং অফিসার (ঢাকা) আবু জাহিদ শিপন, কয়লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ সোহেল রানা, কুশোডাঙ্গা প্যানেল চেয়ারম্যান আহসান হাবীবসহ বিভিন্ন ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, ইউপি সদস্যবৃন্দ। সভায় ৪ টি ইউনিয়নের মধ্যে কুশোডাঙ্গাকে আর্সেনিক ঝুঁকিমুক্ত মুক্ত ইউনিয়ন ঘোষণা ও সনদ দেওয়া হয়।

এছাড়া নিরাপদ পানি ব্যবহার, উন্নত স্যানিটেশন, স্বাস্থ্যবিধি অনুশীলন বিবিধ বিষয়ে পরিকল্পনা সভা ও উন্মুক্ত আলোচনা করা হয়েছে। সবশেষে প্রকল্পের সাথে যুক্ত সদস্যদের কাজের দক্ষতা আর্সেনিক মুক্ত ঘোষণায় সার্টিফিকেট ও ক্রেস্ট পুরস্কার প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়