রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর প্রীতি সমাবেশ

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার কলারোয়ায় ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) কলারোয়া উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে উপজেলার কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল অডিটোরিয়ামে ঐ প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডাঃ মাওঃ শামীম সাবেতী ও ইসলামী সংগীত পরিবেশন করেন মাষ্টার শেখ কামরুল ইসলাম।

কলারোয়া উপজেলা পেশাজীবী বিভাগের সভাপতি ও সোনার বাংলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ আশফাকুর রহমান বিপু’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মুহাম্মদ ইজ্জত উল্লাহ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সাতক্ষীরার সাবেক সংসদ সদস্য প্রফেসর আব্দুর রাজ্জাক, সাতক্ষীরা জেলা জামায়াতের সহ. সেক্রেটারি মাওঃ ওসমান গনি, কলারোয়া উপজেলা জামায়াতের আমীর মাও কামরুজ্জামান, কলারোয়া পেশাজীবী সেক্রেটারী অধ্যাপক মশিউল আজম, ভিডিএফ’র সাতক্ষীরা জেলা সভাপতি ডাঃ আফতাব হোসেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- উপজেলা ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর আহ্বায়ক ও কলারোয়া হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা.আব্দুল বারিক , উপজেলা মাজলিসুল মুফাসসিরীনের সভাপতি প্রভাষক মাওঃ আসাদুজ্জামান ফারুকী, হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ দিলদার রহমান প্রমুখ।

আলোচনা অনুষ্ঠান শেষে অধ্যক্ষ ডা.আব্দুল বারিক’কে সভাপতি ও কলারোয়া বাজারের হোমিওপ্যাথিক চিকিৎসক ডাঃ আব্দুর রশিদকে সেক্রেটারি মনোনীত করে ভিলেজ ডক্টরস ফোরাম(ভিডিএফ) এর উপজেলা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত