শনিবার, আগস্ট ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি’র বেত্রবতী হাইস্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ

কামরুল হাসান: কলারোয়ায় বৃক্ষ রোপণ কর্মসূচির অংশ হিসাবে বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বিভিন্ন প্রকার গাছের চারা বিতরণ করেছে আল আরাফা ইসলামী ব্যাংক পিএলসি, কলারোয়া শাখা।

বৃহস্পতিবার (২৯ আগস্ট) দুপুরে ব্যাংকের এফএভিপি ও শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ বিদ্যালয় চত্বরে একটি হিমসাগর আম গাছের চারা রোপণ করে বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণের সূচনা করেন। এসময় ব্যাংকের পক্ষ থেকে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুলের হাতে বেশকিছু হিমসাগর, আম্রপালি, জাম, পেয়ারা ও মেহগনি গাছের চারা তুলে দেওয়া হয়। গাছের চারা বিতরণকালে উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র প্রিন্সিপাল অফিসার আল-ফারুক, অফিসার ক্যাশ মো.বিপ্লব হোসেন, সহকারী শিক্ষক মাওলানা আব্দুদ দাইয়ান, আবুবকর ছিদ্দীক, আনারুল ইসলাম, মশিউর রহমান, তজিবুর রহমান, নাছরিন সুলতানা, সাইফুল আলম, সমীর কুমার সরকার, জাকিয়া পারভীন, রীনা রানী পাল, দেবাশীষ সরদার, অফিস সহায়ক ফারুক হোসেন, আজমল, হেনরি মন্ডল প্রমুখ। শাখা ব্যবস্থাপক সাব্বির আহমেদ জানান, ব্যাংকের পক্ষ থেকে বৃহস্পতিবার শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজ, জালালাবাদ দাখিল মাদরাসা এবং সিংহলাল মাদরাসায় অনুরূপভাবে গাছের চারা বিতরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আদর্শবান ও দক্ষ জনশক্তি গড়তে কলারোয়ায় শ্রমিক কল্যাণ ফেডারেশনের দিনব্যাপী শিক্ষা শিবির

সাতক্ষীরার কলারোয়ায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন উপজেলা শাখার উদ্যোগে দিনব্যাপী জনশক্তি শিক্ষাবিস্তারিত পড়ুন

মারিজুয়ানা ফুল থেকে তৈরী বিশেষ মাদক কুশসহ কলারোয়ার যুবক আটক

সাতক্ষীরা সদর উপজেলার মাধবকাটি এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে বিজিবির অভিযানে ৬ কোটিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ২০ বোতল মাদক এসকাফ উদ্ধার, আটক ১

কলারোয়া থানা পুলিশ রাতভর মাদক বিরোধী অভিযান চালিয়ে ২০ বোতল মাদকদ্রব্য ‘Eskuf’বিস্তারিত পড়ুন

  • জুলাই গণঅভ্যুত্থান দিবসে কলারোয়া পাইলট হাইস্কুলে আলোচনা, দোয়ানুষ্ঠান
  • কলারোয়া আলিয়া মাদরাসায় জুলাই গণঅভ্যুত্থান দিবসে দোয়া ও আলোচনা সভা
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ায় মোটরসাইকেলের ট্যাংকি ও সাইড কভারে মিললো ফেনসিডিল, যুবক আটক
  • কলারোয়া প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবকে আর্থিক অনুদান দিলেন এমপি
  • কলারোয়ার চন্দনপুরে ইউনিয়ন আঞ্চলিক হাজী সম্মেলন অনুষ্ঠিত
  • কলারোয়ায় ডিসি কাপ ফুটবল টুর্নামেন্টের খেলোয়াড় বাছাইয়ে কমিটি গঠন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • ভারতের পুশইনে ভারতীয় নারী, ঠায় এখনো কলারোয়ায়
  • কলারোয়ায় ড্রাগন ফল চাষে সফল মাসুম
  • কলারোয়ায় জন্মাষ্টমী উদযাপনে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের প্রস্তুতিমূলক সভা