রবিবার, অক্টোবর ১১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় ঋষি ফাউন্ডেশন’র ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

কলারোয়ায় বর্ণাঢ্য আয়োজনে বেসরকারি উন্নয়ন সংস্থা ঋষি ফাউন্ডেশনের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে ঋষি ফাউন্ডেশন এর কলারোয়া শাখায় আনন্দঘন পরিবেশে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের কলারোয়া রিজিওনের প্রোগ্রাম অফিসার মো. মোস্তাফিজুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাংবাদিক রাশেদুল হাসান কামরুল।

ঋষি ফাউন্ডেশনের কলারোয়া শাখা ব্যবস্থাপক মো. সাহেব আলীর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন অতিথি হোসনা পারভীন মুন্না, আসমা পারভীন সুইটি, প্রতিষ্ঠানের কলারোয়া শাখার সেকেন্ড অফিসার মো. আনারুল ইসলাম, সিনিয়র ফিল্ড অফিসার আব্দুল গফফার, এফ ও নিলুফা ইয়াসমিন ও তৃষ্ণা রাণী, মেধা, বাঁধন, সালমান, তাসিন প্রমুখ।

আলোচনা সভায় অতিথিবৃন্দ ও প্রতিষ্ঠানের কর্মকর্তারা ঋষি ফাউন্ডেশনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। যার মধ্যে উল্লেখযোগ্য ছিলো ঋণ গ্রহীতাদের সাথে মানবিক আচরণের মাধ্যমে ঋণ আদায় ও সঞ্চয় গ্রহণ।

এসময় প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তারা সুন্দর কর্মসংস্থানের সুযোগ করে দেওয়ায় প্রতিষ্ঠানের সুযোগ্য পরিচালক সৈয়দ হাসান মাহমুদের প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন। আলোচনা শেষে প্রধান অতিথিসহ সকলে মিলে প্রতিষ্ঠানটির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন।

একই রকম সংবাদ সমূহ

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে কলারোয়ায় যুবদল নেতার সংবাদ সম্মেলন

ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে শনিবার কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন হেলাতলা ইউনিয়ন যুবদলেরবিস্তারিত পড়ুন

শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ

যশোরের শার্শা উপজেলার সীমান্তবর্তী পাড়ের কায়বা গ্রামের আমজাদ হোসেনকে ঘিরে মাদক কারবারেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন
  • কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের
  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত