বুধবার, নভেম্বর ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এইচএসসি পরীক্ষার প্রথম দিন সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত

দীপক শেঠ, (কলারোয়া): কলারোয়ায় এইচ,এস,সি’র প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের পরীক্ষার সময়সূচি অনুযায়ী বৃহস্পতিবার( ১৭ আগষ্ট) সকাল ১০ টা থেকে বাংলা ১ম পত্রের পরীক্ষা শুরু হয়ে শেষ হয় বেলা ১ টায়। প্রথম দিনের পরীক্ষায় কোন পরীক্ষার্থী অসদুপায় অবলম্বন করেনি।

কলারোয়া উপজেলার ১০ টি কলেজের জেনারেল সাবজেক্টের ছাত্র- ছাত্রীরা ৩ টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দেয়। কেন্দ্রগুলি হলো- কলারোয়া সরকারি কলেজ, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ ও বঙ্গবন্ধু মহিলা কলেজ। কলারোয়া সরকারি কলেজ কেন্দ্রে প্রথম দিন বাংলা ১ম পত্রের পরীক্ষায় ৪চি কলেজ থেকে ২৭১ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার অনুমতি লাভ করে।

এর মধ্যে ছাত্র-১২০ জন ও ছাত্রী- ১৫১ জন। অনুপস্থিত ১ জন ছাত্রী। সরকারি কলেজ কেন্দ্রের কলেজগুলি হলো বঙ্গবন্ধু মহিলা কলেজ, বেগম খালেদা জিয়া কলেজ, চন্দনপুর ইউনাইটেড কলেজ ও ইন্জিনিয়ার মুজিবুর রহমান কলেজ। পরীক্ষা পরিচালনা কমিটির কর্মকর্তা হিসাবে রয়েছেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এসএম আনোয়ারুজ্জামান, কেন্দ্র সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন উপাধ্যক্ষ আতিয়ার রহমান, ট্যাগ অফিসার হিসাবে রয়েছেন সমাজসেবা অফিসার নূরে আলম নাহিদ।

এ দিকে, শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজ কেন্দ্রে উপজেলার হাজী নাসিরউদ্দীন কলেজ, কাজীরহাট ডিগ্রী কলেজ, সোনার বাংলা কলেজ ও বোয়ালিয়া মুক্তিযোদ্ধা কলেজের পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহন করে। কেন্দ্রে মোট পরীক্ষার্থীর সংখ্যা- ৩৪৮ জন। এর মধ্যে ছাত্র- ১৬৩ জন ও ছাত্রী- ১৮৫ জন। কোন পরিক্ষার্থী অনুপস্থিত ছিলো না। কেন্দ্র সচিব ছিলেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ তুতিয়া খাতুন।

ট্যাগ অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাশ। এ ছাড়া বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রে কলারোয়া সরকারি কলেজের ৪৯৫ জন পরীক্ষার্থী ও শেখ আমানুল্যাহ ডিগ্রী কলেজের ১৭৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহন করছেন। কেন্দ্র সচিবের দায়িত্বে রয়েছেন অধ্যক্ষ মাহবুবর রহমান।

পরীক্ষা পরিচালনা কমিটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুলী বিশ্বাস বিভিন্ন পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাতুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ। সকল পরীক্ষা কেন্দ্রে সুন্দর পরিবেশ বজায় রাখতে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, বঙ্গবন্ধু মহিলা কলেজ কেন্দ্রের একাধিক পরীক্ষা কক্ষে বৈদ্যুতিক পাখা না থাকা, অপরিস্কার-অপরিচ্ছন্নতা ও অবস্থাপনার জন্য কয়েকজন পরীক্ষার্থী অভিভাবক ক্ষোভ প্রকাশ করে বিষয়টি সংশ্লিষ্ট কতৃপক্ষের সু-দৃষ্টি কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা