রবিবার, নভেম্বর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার

কলারোয়ায় কোহিনূর বেগম নামের এক সন্তানের জননীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।

মঙ্গলবার দুপুর ২টায় উপজেলার যুগিখালী ইউনিয়নের পাঁচনল সরদার পাড়া এলাকায় ওই ঘটনাটি ঘটেছে। নিহত কোহিনূর বেগম ওই গ্রামের ভ্যানচালক মাসুদ সরদারের স্ত্রী। তার খাদিজা নামে ৩বছরের একটি কন্যা সন্তন রয়েছে।

যুগিখালী ইউপি চেয়ারম্যান রবিউল হাসান জানান, মঙ্গলবার সকাল থেকে ডাকাডাকি করে ওই গৃহবধূর কোন সাড়া না পেয়ে স্থানীয় লোকজন তার ঘরের ভেতর থেকে তালাবদ্ধ থাকতে দেখেন। দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করলে তার লাশ ফ্যানের সাথে ওড়না দিয়ে ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এসে লাশটি উদ্ধার করেন।

কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছির উদ্দীন মৃধা জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হয়েছে। তবে ময়নাতদন্তের পর এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যাবে। মৃতের স্বামীর পরিবারের সবাই
পলাতক রয়েছে। এ ব্যাপারে কলারোয়া থানায় একটি অপমৃতুর মামলা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অসময়ের বৃষ্টিতে ডুবেছে ধান

সাতক্ষীরায় আকভানের প্রভাবে কলারোয়া উপজেলায় অসময়ের বৃষ্টিতে চাষীদের ব্যাপক ক্ষতি হয়েছে। পানিতেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বৃষ্টিতে ৪ হাজার হেক্টর জমির কাটা ধান পানির নিচে, ব্যাপক ফসলহানি

ঘূর্ণিঝড় ‘আদমান’-এর প্রভাবে সৃষ্ট নিম্নচাপ ও বৈরী আবহাওয়ায় টানা তিন দিনের বৃষ্টিতেবিস্তারিত পড়ুন

বৃষ্টিতে কলারোয়ায় জনজীবন স্থবির, আমন ধানসহ ফসলের ক্ষতির আশঙ্কা

কলারোয়ায় দুইদিনের বর্ষণে জনজীবন স্থবির হয়ে পড়েছে। বিরামহীন বৃষ্টিতে উপজেলার নিম্নাঞ্চল ওবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরীকে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবন কারাদণ্ড
  • কলারোয়ায় কলেজ শিক্ষক সমিতির কমিটি গঠন; সভাপতি রেজাউল, সম্পাদক বকুল
  • কলারোয়ায় দলিল লেখক সমিতির উপদেষ্টা নূরুল ইসলামের স্মরণে আলোচনা ও দোয়ানুষ্ঠান
  • সাতক্ষীরায় জামায়াতের আট উপজেলা ও পৌর আমিরের শপথ গ্রহণ
  • কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ
  • কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন
  • কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি
  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা