বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় এসএসসিতে সর্বোচ্চ নম্বরে প্রথম সাংবাদিক কন্যা আফিয়া

মাওঃ আসাদুজ্জামান ফারুকী : ২০২৪ সালের এসএসসি বোর্ড পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে সর্বোচ্চ নম্বর নিয়ে গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে এবং উপজেলায় প্রথম স্থান অধিকার করেছে আফিয়া তাসনিম। সে বিজ্ঞান বিভাগে কলারোয়া উপজেলায় সর্বোচ্চ ১২৫৬ নম্বর পেয়ে মেধা তালিকায় প্রথম হওয়ার গৌরব অর্জন করেছে।

কলারোয়া সরকারি জি কে এম কে পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্রী আফিয়া তাসনিম কলারোয়ার বিশিষ্ট সাংবাদিক ও সাতক্ষীরা ইসলামিয়া মহিলা কলেজের প্রভাষক মোহাম্মদ আব্দুল আলিম ও বসন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোছাম্মৎ লতিফা খাতুনের একমাত্র কন্যা।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুর রকিব জানান, এসএসসি পরীক্ষায় মোট ১৩০০ নম্বরের মধ্যে ফারজানা আফরিন সর্বোচ্চ ১২৫৬ নম্বর নম্বর পেয়েছে। এটিই কলারোয়া উপজেলার মধ্যে সবচেয়ে সেরা নম্বর। অনেক মেধাবীদেরকে পেছনে ফেলে আমার স্কুলের ছাত্রী আফিয়া তাসনিম এ কৃতিত্বপূর্ণ রেজাল্টে আমরা গর্বিত।

আফিয়া তাসনিমের পরিবার সূত্রে জানা যায়, ইতিপূর্বে সে পিএসসি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পায়।

তার ফলাফলে আফিয়া তাসনিম কাছে জানতে চাইলে সে জানায়, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, আমার এ সফলতার পেছনে আমার আব্বুর অক্লান্ত প্রচেষ্টা এবং জন্মদাত্রী মায়ের মানসিক সাপোর্ট আমার লক্ষ্যে পৌঁছাতে সহায়তা করেছে। এছাড়াও শিক্ষকমন্ডলী এবং বিশেষ কিছু মানুষের অনুপ্রেরণা সবসময় আমাকে উজ্জীবিত করেছে। আমি তাঁদের প্রতি কৃতজ্ঞ।

নিজের ভবিষ্যত পরিকল্পনা নিয়ে আফিয়া তাসনিম বলেন, বড় হয়ে আমি যোগ্য চিকিৎসক হতে চাই, বাকিটা আল্লাহ ভরসা। তবে যে পেশাতে থাকি না কেনো, নিজের দায়বদ্ধতা ও দায়িত্বশীলতা থেকে মানুষের কল্যাণে কাজ করবো। সর্বোপরি একজন ভালো মানুষ হতে চাই। আমি সবার কাছে দোয়াপ্রার্থী।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা

কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন উপলক্ষে গঠিত সার্চ কমিটির দ্বিতীয়বিস্তারিত পড়ুন

কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা

কলারোয়া বেত্রবতী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধ কল্পে বাল্যবিবাহ প্রতিরোধবিস্তারিত পড়ুন

কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে কলারোয়ায় প্রস্তুতিমূলক সভাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান