বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা

কলারোয়ায় কলেজ শিক্ষক-কর্মচারী সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ জুন) শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের অডিটরিয়ামে ওই অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, কলারোয়া উপজেলা শাখা।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১ আসনের সাবেক এমপি, বিএনপি’র কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।

তিনি বলেন, শিক্ষক-কর্মচারী ও শিক্ষার সাথে সবসময় আছি। ভবিষ্যতেও থাকবো। শিক্ষক-কর্মচারীদের আগামী দিনের দাবি দাওয়ার সাথে একাত্মতা প্রকাশ করছি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কাজিরহাট কলেজের অধ্যক্ষ এস এম শহিদুল আলম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর নতুনহাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের সাবেক অধ্যক্ষ ও সভাপতি মোঃ রইছ উদ্দিন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ ও সভাপতি আবু বক্কর ছিদ্দিক, শেখ আমানুল্লাহ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের অধ্যক্ষ এফএম মাহবুবুর রহমান, চন্দনপুর ইউনাইটেড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, সোনার বাংলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ আশফাকুর রহমান বিপু, বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রী কলেজের অধ্যক্ষ ফারুক হোসেন, বেগম খালেদা জিয়া মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজমল করিম, হাজী নাসির উদ্দিন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শফিউর রহমান, হাবিবুল ইসলাম কলেজের অধ্যক্ষ অহিদুজ্জামান, ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন, হেলাতলা টেকনিক্যাল বিএম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কবির উদ্দিন বিশ্বাস ও হাজী নাসির উদ্দিন কলেজের সভাপতি প্রভাষক সালাউদ্দিন পারভেজ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শেখ আমানুল্লাহ কলেজের সহকারী অধ্যাপক শাহাদাত হোসেন।

অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন হাজী নাসির উদ্দিন কলেজের প্রভাষক আব্দুল জব্বার, বেগম খালেদা জিয়া কলেজের সহকারী অধ্যাপক জয়গুননেছা, বেগম খালেদা জিয়া কলেজের কর্মচারী আনিসুর রহমান প্রমুখ।

পরে বিশেষ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে সোনা মাটি যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে আট দলীয়বিস্তারিত পড়ুন

কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা

সাতক্ষীরার কলারোয়ায় মাংসে পানি দিয়ে ওজন বাড়ানোর অভিযোগে দুই মাংস ব্যবসায়ীকে মোটবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!