শুক্রবার, জুলাই ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কৃষকের মুখে হাসি ফুটাতে

কলারোয়ায় খাল খনন করলেন পৌর মেয়র মনিরুজ্জামান বুলবুল

সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের মুরারীকাটির ৮নং ওয়ার্ডের খাল খনন শুরু হয়েছে। দীর্ঘ দিন ধরে ওই
ওয়ার্ডের খাল খনন না করায় সাড়ে ৩ হাজার বিঘা জমির ফসল পানিতে ডুবে নষ্ট হয়ে যায়।

এনিয়ে কয়েক বার জেলা ও উপজেলায় গণ দরখাস্ত ও হামলা-সংঘর্ষ এমনকি থানায় মামলা হয়েছে। কলারোয়া পৌরবাসী ও কৃষকদের কথা চিন্তা করে এবার
পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল নিজ উদ্যোগ নিয়ে খাল খনন শুরু করেছেন।

তিনি বলেন-পৌর সভার সৃষ্টি থেকে ৮/৯ নং ওয়ার্ডের প্রায় সাড়ে ৩ হাজার বিঘা জমি পানিতে তলিয়ে থাকায় কৃষকরা ফসল ফলাতে পারতো না। এমনকি কিছু ব্যক্তি ওই জমিতে ফসল ফলাতে না পেরে মাছ চাষ শুরু করে। এতে করে ওই
ফসলী জমি প্রায় সারা বছর ধরে পানি জমে থাকে। কয়েক বার ঘের ও মাছ চাষ নিয়ে কৃষকদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। তিনি এবার ওই জমিতে কৃষকরা যাতে ফসল
ফলাতে পারে সে জন্য নিজ উদ্যোগে কৃষকদের মূখে হাসি ফোটাতে খাল খনন শুরু করেছেন। তিনি গতকাল সকালে কলারোয়া পৌর সদরের ৮নং ওয়ার্ডের খাল খনন
পরিদর্শন করেন।

এসময় সেখানে উপস্থিত ছিলেন-পৌরসভার কাউন্সিলর শেখ জামিল হোসেন, শেখ ইমাদ হোসেনসহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।

এবিষয়ে কলারোয়া পৌর সভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল বলেন-শুধু মাত্র এলাকার
কৃষকদের মূখে হাসি ফোটাতে তিনি খাল খনন শুরু করেন। তিনি আরো বলেন-সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলর শেখ ইমাদ হোসেন খাল খনন এর কাজ দেখভাল করছেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব