বুধবার, আগস্ট ২৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ার খোরদো ফুটবল টুর্নামেন্টের ফাইনালে বেনাপোল

কলারোয়ার দেয়াড়া ইউনিয়নের খোরদোয় নতুন বছর উপলক্ষে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলায় কলারোয়া ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে বেনাপোল।

মঙ্গলবার (৪ জানুয়ারি) বিকালে খোরদো হাইস্কুল মাঠে চার দলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল খেলার প্রথমার্ধের ১১ মিনিটে বেনাপোলের আধিয়া স্পোর্টিং ক্লাবের ৯ নম্বর জার্সিধারী খেলোয়ার গোল করে দলকে এগিয়ে নেন।

দ্বিতীয়ার্ধের ৯ মিনিটে কলারোয়া ফুটবল একাডেমির ৮ নম্বর জার্সিধারী খেলোয়ার আরিফ গোল করে দলকে সমতায় ফেরান। ২৪ মিনিটে বেনাপোল আধিয়া স্পোর্টিং ক্লাবের ৯ নম্বর জার্সিধারী খেলোয়ার নিজের এবং দলের পক্ষে দ্বিতীয় গোল করে নিজেদের জয় নিশ্চিত করেন।

খেলাটি পরিচালনা করেন মেহেদি হাসান ইমন। তাকে সহযোগিতা করেন রুহূল আমিন ও আপন।

বিপুল সংখ্যক দর্শকের পাশাপাশি খেলাটি উপভোগ করেন দেয়াড়া ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান মফে, পুলিশ সদস্য সোহেল, ক্রীড়াপ্রেমী গৌতম মন্ডল, আশরাফুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় বিভিন্ন স্কুল শিক্ষকদের অংশগ্রহণে পানির দায়িত্বশীল ব্যবহার এবং পানিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলাবিস্তারিত পড়ুন

কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়

কলারোয়া থানার নবাগত অফিসার ইনচার্জ মিজানুর রহমান কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দেরবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় ১৩৫ পিস ইয়াবাসহ মাদক কারবারী আটক
  • কলারোয়ার চাষীরা পাট কাটা জাগ দেওয়া ও আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছে
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে অভিভাবক সমাবেশ
  • কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
  • কলারোয়ার দমদম মাধ্যমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা