শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে

কলারোয়ায় ছাত্রদল-যুবদলের ৭ নেতা গ্রেপ্তার

বিএনপির কেন্দ্রীয় কর্মসূচি পালনের প্রস্তুতিকালে সাতক্ষীরার কলারোয়ায় ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবকদলের ৭জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমাবার বিকেলে কলারোয়া উপজেলা মোড়স্থ সাবেক এমপি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিবের বাসভবন এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।
পরে মঙ্গলবার (১ আগস্ট) তাদের সাতক্ষীরা আদালতে প্রেরণ করা হয়।
তাদেরকে নাশকতা মামলায় আটক দেখানো হয়েছে বলে জানা গেছে।

গ্রেপ্তাররা হলেন- পৌরসদরের তুলশীডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের পুত্র ও সাবেক এমপি হাবিবের ভাইপো সাতক্ষীরা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন (৩৫), উপজেলার লাঙ্গলঝাড়া ইউনিয়নের লোহাকুড়া গ্রামের ফজলুর রহমানের পুত্র জেলা ছাত্রদলের সহ.সভাপতি সাজিদুর রহমান সবুজ (৩২), পৌরসভাধীন ঝিকরা গ্রামের মফিজুর রহমানের পুত্র পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শামীমুর রহমান দোয়েল (৩৫), গোপিনাথপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের পুত্র ৬নং ওয়ার্ড যুবদল সভাপতি জিএম তিতুমীর (২৮), মুরারীকাটি গ্রামের গোলাম হোসেনের পুত্র ছাত্রদল নেতা মাসুম বিল্লাহ (২৫), সাতক্ষীরা সদর উপজেলার কাটিয়া মাঠপাড়ার আব্দুর রাজ্জাকের পুত্র ছাত্রদল নেতা মেহেদী হাসান (৩০) ও ঝাউডাঙ্গা গোবিন্দকাটি গ্রামের মৃত আাজিজুল হকের পুত্র ছাত্রদল নেতা ফরহাদ হোসেন (৩০)।

এদিকে একইদিনে পুলিশ আইনের ৩৪ ধারায় সোনাবাড়িয়া গ্রামের আব্দুল হাইয়ের পুত্র হাসানুজ্জামান (২৫) ও মাদরা গ্রামের জাকির হোসেনের পুত্র রিফাত (২০)কে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহা. মোস্তাফিজুর রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ