শুক্রবার, অক্টোবর ৩০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহের উদ্বোধন

সারাদেশের ন্যায় কলারোয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩ এর উদ্বোধন করা হয়েছে।

মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে কলারোয়ায় “জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২৩’ উদযাপন করা হচ্ছে।

রবিবার (১২ মার্চ) সকালে উদ্বোধনী দিনে ব্যানার, ফেস্টুন, প্লাকার্ড, শিক্ষার্থীদের জন্য শুদ্ধাচার কৌশলের বিভিন্ন দিক তুলে ধরে জনসম্মুখে প্রচার করা হয়।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান জানান, জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উৎযাপনে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী দিন ১২, ১৩ ও ১৪ মার্চ পর্যন্ত বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়েছে।

কর্মসূচিতে “শিক্ষা জাতির অধিকার, শিক্ষা জাতির অহংকার” “শতভাগ ভর্তির হার জাতির জন্য অহংকার”, “যদি চাও উন্নতি, শিক্ষা ছাড়া নাই গতি” ও শিক্ষার আলো জ্বালবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো” এমনি শ্লোগানে শ্লোগানে লিপিবদ্ধ প্লাকার্ডগুলি উপজেলা প্রশাসন, শিক্ষা অফিস, শিক্ষক মিলনায়তন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোভা পাচ্ছে।

তিনি আরো জানান, জাতীয় শিক্ষা সপ্তাহ পালন উপলক্ষ্যে আগামী ১৩ ও ১৪ মার্চ ক্রীড়া, সংস্কৃতিবিষয়ক প্রতিযোগীতা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

শিক্ষা নিয়ে গড়বো দেশ, শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানকে সামনে নিয়ে তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আগামী দিনের সুনাগরিক গড়ে তুলতে শিশুদের শিক্ষার জন্য সর্ব্বোচ্চ আন্তরিকতায় কাজ করে যাচ্ছে বলে মতামত প্রকাশ করেন।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন করা হয়েছে। ICTবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২০ লাখবিস্তারিত পড়ুন

২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ

“ন্যায্যতা ও যোগ্যতার ভিত্তিতে সারের ডিলার নিয়োগ হওয়ার কথা থাকলেও সারাদেশে দলীয়করণবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন
  • কলারোয়ায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা
  • সাতক্ষীরা সীমান্তে প্রায় ৭ লক্ষ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কলারোয়ার কুশোডাঙ্গায় পোস্টারিং কর্মসূচি
  • কলারোয়ায় সিসিডিবি’র সম্প্রীতি প্রকল্পের পরামর্শক কমিটি গঠন
  • কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার ভারতীয় ওষুধ ও মোবাইল যন্ত্রাংশ জব্দ
  • কলারোয়ায় পুলিশের অভিযানে পরোয়ানাভুক্ত ৬ আসামি গ্রেফতার
  • কলারোয়ার ইসলামপুর (ব্রজবাকসা) মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রশিদ’র ইন্তেকাল