মঙ্গলবার, সেপ্টেম্বর ১৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস উপলক্ষে স্মার্ট কার্ড বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্ত কার্যক্রমের উদ্বোধন

কলারোয়ায় জাতীয় ভোটার দিবস পালন করা হয়েছে।

২ মার্চ সকালে দিবসটি উপলক্ষে জাতীয় পরিচয়পত্র (স্মার্ট কার্ড) বিতরণ ও নতুন ভোটার অন্তর্ভুক্ত করণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা নির্বাচন অফিস আয়োজিত ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আক্তার হোসেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাসের সভাপতিত্বে অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্রনাথসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক প্রভাষক আরিফ মাহমুদ প্রমুখ।

‘বয়স যদি আঠারো হয়, ভোটার হতে দেরী নয়’ শীর্ষক অনুষ্ঠানে ভোটারসহ সংশ্লিষ্ট অন্যান্যরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস জানান, ‘স্মার্ট কার্ড বিতরণের পাশাপাশি নতুন ভোটার নিবন্ধন, স্থানান্তর, সংশোধন কার্যক্রম চলমান রয়েছে। এ সংক্রান্ত সকল সেবা প্রদান অব্যাহত রয়েছে।’
তিনি আরো জানান, ‘এদিন পর্যন্ত উপজেলার ১টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২ লাখ ১২ হাজার ৫৫৩। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৬ হাজার ৪১৭ ও মহিলা ভোটার ১ লাখ ৬ হাজার ১৩৬।’

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়

সাতক্ষীরার কলারোয়া উপজেলার কেঁড়াগাছি হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছ। কেঁড়াগাছি আট দলীয় ফুটবলবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম

সাতক্ষীরার কলারোয়ায় সম্প্রতি অসুস্থ ও সন্দেহজনক আচরণ করা কুকুরের উপদ্রব বেড়ে যাওয়ায়বিস্তারিত পড়ুন

কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়

কলায়োরার কেঁড়াগাছিতে আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকালেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত
  • কলারোয়ায় ভোররাতে নারীর দুই কান কেটে দুল ছিনতাই, চিহ্নিত চোর হাতেনাতে আটক
  • কলারোয়ার কেঁড়াগাছিতে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
  • কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ
  • কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ
  • ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন