বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে ৫ দিন ব্যাপি প্রশিক্ষনের উদ্বোধন

জাতীয় শিক্ষাক্রম রুপরেখা-২২’ বাস্তবায়নে কলারোয়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের ৫ দিন ব্যাপি প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ব্যবস্থাপনায় শুক্রবার(৬ জানুয়ারী) সকাল ৯ টায় কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের বিভিন্ন শ্রেণী কক্ষে একাধিক বিষয়ের উপর প্রথম দিনের প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর এস,এম আনোয়ারুজ্জামান। বিশেষ অথিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মীর মস্তাফিজুর রহমান। প্রশিক্ষণ কর্মশালার সার্বিক পরিচালনায় ছিলেন উপজেলা সহকারি মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ, একাডেমিক সুপার ভাইজার তাপস কুমার দাস, ভ্যেনু প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব। প্রশিক্ষণ কার্যক্রমের সহায়তা করেন জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রথান শিক্ষক আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক প্রশিক্ষক এবাদুল হক, প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক আজাহারুল ইসলাম, জীবন ও জীবিকা বিষয়ের প্রশিক্ষক মাস্টার ইব্রাহীম হোসেন, মাস্টার বনি আমিন, মাস্টার রুহুল আমিন সহ অন্যান্য বিষয়ে দায়িত্বরত প্রশিক্ষকবৃন্দ।

প্রশিক্ষণে ৬ষ্ঠ ও ৭ম শ্রেণীর বাংলা, ইংরেজি, গনিত, বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, জীবন ও জীবিকা, স্বাস্থ্য সুরক্ষা, ধর্ম শিক্ষা(ইসলাম), ধর্ম শিক্ষা( হিন্দু) এবং শিল্প ও সংস্কৃতি বিষয়ের উপর ৭০৮ জন প্রশিক্ষনার্থী শিক্ষক প্রশিক্ষণে অংশগ্রহন করেন। উল্লেখ্য, আগামী ৭,১৩,১৪ ও ১৫ জানুয়ারী ভ্যেনু প্রতিষ্ঠানে সকাল ৯ টা থেকে মধ্যাহ্ন ভোজ বিরতি শেষ বিকাল সাড়ে ৪ টা পর্যন্ত প্রশিক্ষণ কার্যক্রম চলবে বলে মাধ্যমিক অফিস সূত্রে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ

ঈদের ছুটিতে বাড়িতে এসে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ করেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক

হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালিয়ে যাওয়ার পর সেই আসামিকে ফের ধরলো পুলিশ।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় টুংটাং আওয়াজে ব্যস্ততা বেড়েছে কামারদের

শুরু হয়েছে ঈদুল আযহার আমেজ। দরজায় কড়া নাড়ছে কুরবানির ঈদ। আর এরইবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ঔষধ বিক্রয় না করা প্রসঙ্গে জনসচেতনামূলক সভা
  • জমে উঠেছে বাগুড়ি বেলতলা আমের বাজার
  • কলারোয়ায় সাফল্য ছড়াচ্ছেন আদর্শ কৃষক সাত্তার: ‘কৃষক দলগঠন’ মিটিংয়ে কৃষিতে বিপ্লব
  • কলারোয়ায় কোরবানির জন্য চাহিদার তুলনায় বেশি ২ হাজার ৫০০টি পশু প্রস্তুত
  • কলারোয়ায় গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
  • কলারোয়ায় শিক্ষক নেতা আখতারুজ্জামানের দাফন সম্পন্ন
  • কলারোয়ায় ৩ দিনব্যাপী ভূমি মেলার শুভ উদ্বোধন
  • কলারোয়ার আব্দুর রাজ্জাক পেলেন জীবিকার নতুন ভ্যান
  • কলারোয়ায় অন্ধ ঘোড়ার পাশে মানবতার দৃষ্টান্ত গড়লেন কলেজ ছাত্র সোহান
  • সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শাশুড়ি’র ইন্তেকাল
  • সাতক্ষীরায় বিলুপ্তির পথে ধানের গোলা
  • কলারোয়ায় ইলেকট্রিশিয়ানদের সাথে এমইপি গ্রুপের মতবিনিময়